আর্থিক অনুদান
জামালপুরে দরিদ্রদের অনুদান ও মিলি ভাতের মেহমান খানা
জামালপুর সদরের রশিদপুরে অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে আর্থিক অনুদান বিতরণ এবং ঐতিহ্যবাহী ‘মিলি ভাত’ অনুষ্ঠানের আয়োজন করেছে আসলান ফাউন্ডেশন। বৃহস্পতিবার সামাজিক এই অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মুন্সীগঞ্জে কর্মরত অবস্থায় মৃত সরকারি কর্মচারীদের পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ
মুন্সীগঞ্জে বেসামরিক প্রশাসনে চাকুরিরত অবস্থায় মৃত্যুবরণকারী সরকারি কর্মচারীদের পরিবারের সদস্যদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই চেক হস্তান্তর করেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী। সরকারের এই কল্যাণমূলক সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে কিছুটা হলেও স্বস্তি দেবে বলে আশা প্রকাশ করা হয়।