আবাসন খাত
আবাসন বাজারে বড় ব্যবধান, ক্রেতার সামর্থ্যের বাইরে ফ্ল্যাটের দাম
রাজধানীতে আবাসনের চাহিদা থাকলেও ক্রেতাদের ক্রয়ক্ষমতা কমে যাওয়ায় ফ্ল্যাট কেনাবেচায় মন্দা দেখা দিয়েছে। গত এক বছরে ফ্ল্যাট বিক্রি ও বুকিং কমেছে প্রায় ৩০ থেকে ৩৫ শতাংশ। মূল্যস্ফীতি, গৃহঋণের উচ্চ সুদ, নির্মাণব্যয় বৃদ্ধি এবং কর ও নিবন্ধন ব্যয়ের চাপে একদিকে ক্রেতারা ফ্ল্যাট কেনার সিদ্ধান্ত থেকে পিছিয়ে যাচ্ছেন, অন্যদিকে সংকটে পড়ছেন আবাসন উদ্যোক্তারা। এর প্রভাব পড়ছে আবাসনসংশ্লিষ্ট ২৬৯টি সহযোগী শিল্প এবং প্রায় ৫০ লাখ মানুষের কর্মসংস্থানে।
বেসরকারি আবাসন খাতকে আইনি কাঠামোয় আনা হচ্ছে: গৃহায়ন মন্ত্রী
দেশের অপরিকল্পিত নগরায়ণ ও আবাসন ব্যবস্থাকে একটি সমন্বিত পরিকল্পনার আওতায় আনতে বড় শহর থেকে শুরু করে উপজেলা পর্যায় পর্যন্ত মাস্টারপ্ল্যান তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে ভবন নির্মাণে স্থাপত্য, কাঠামোগত ও বৈদ্যুতিক পরিকল্পনাকে সমন্বিত করে অনুমোদন এবং নির্মাণ শেষে অকুপেন্সি সার্টিফিকেট দেওয়ার ব্যবস্থাও শক্তিশালী করা হচ্ছে।
প্রধানমন্ত্রীর সঙ্গে রিহ্যাব প্রতিনিধিদলের সাক্ষাৎ, আবাসন খাতের উন্নয়নে গুরুত্ব
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) একটি প্রতিনিধিদল। বুধবার বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত এ সাক্ষাতে দেশের আবাসন শিল্পের বর্তমান পরিস্থিতি, পরিকল্পিত নগরায়ণ, ড্যাপ বাস্তবায়নের সমস্যা এবং আবাসন খাতের দীর্ঘমেয়াদি উন্নয়ন নিয়ে আলোচনা হয়।
আবাসন খাত চরম চাপে, টিকে থাকতে সরকারের সহায়তা চায় রিহ্যাব
দেশের আবাসন খাত দীর্ঘদিনের অর্থনৈতিক চাপ, নির্মাণ ব্যয়ের ঊর্ধ্বগতি, উচ্চ সুদের ব্যাংকঋণ এবং নতুন নগর পরিকল্পনা–সংক্রান্ত বিধিমালার জটিলতায় সংকটের মুখে পড়েছে বলে দাবি করেছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)। খাতটিকে সচল রাখতে সরকারের পক্ষ থেকে নীতিগত সহায়তা, কর–সুবিধা এবং স্বল্প সুদের দীর্ঘমেয়াদি অর্থায়নের দাবি জানিয়েছে সংগঠনটি।
আবাসন খাতে গভীর সংকট: করের চাপ ও নির্মাণ ব্যয় বৃদ্ধিতে স্থবির ফ্ল্যাট বিক্রি
দেশের আবাসন খাত দীর্ঘমেয়াদি মন্দার মধ্য দিয়ে যাচ্ছে। রাজনৈতিক পরিবর্তনের পর বিক্রি অর্ধেকে নেমে এসেছে, আর নতুন বাজেট প্রস্তাব ও জ্বালানি-উপকরণ ব্যয় বৃদ্ধির ফলে সংকট আরও গভীর হওয়ার আশঙ্কা করছেন খাত সংশ্লিষ্টরা।