সারাদেশ
শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমীতে মুন্সিগঞ্জে আনন্দঘন ও নিরাপদ পরিবেশে প্রতিমা বিসর্জন নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে ফায়ার সার্ভিস। লঞ্চঘাটসহ জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ডুবুরি দল ও ওয়াটার রেসকিউ টিম মোতায়েন করা হয়েছে।
মুন্সিগঞ্জে প্রতিমা বিসর্জনে ফায়ার সার্ভিসের বিশেষ নিরাপত্তা প্রস্তুতি
নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ ৫:৫৪ অপরাহ্ন
শেয়ার করুন:
শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমীতে মুন্সিগঞ্জে আনন্দঘন ও নিরাপদ পরিবেশে প্রতিমা বিসর্জন নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে ফায়ার সার্ভিস। লঞ্চঘাটসহ জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ডুবুরি দল ও ওয়াটার রেসকিউ টিম মোতায়েন করা হয়েছে।
মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম পিএফএম জানান, সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসবে অপ্রীতিজনক ঘটনা এড়াতে লঞ্চঘাট এলাকায় সার্বক্ষণিক স্পিডবোট প্রস্তুত রাখা হয়েছে। নদীবেষ্টিত এলাকার প্রতিটি পয়েন্টে তদারকি জোরদার করেছে সংস্থাটি।
উপজেলা পর্যায়ের সংবেদনশীল ঘাটগুলোতে জরুরি উদ্ধারকাজের সরঞ্জামসহ ফায়ার সার্ভিসের কর্মীরা টহলে থাকবেন। যেকোনো উদ্ধার অভিযান দ্রুত পরিচালনা করতে সব ধরনের কারিগরি প্রস্তুতি রাখা হয়েছে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা সকলকে বিসর্জনের সময় বাড়তি সতর্কতা অবলম্বনের অনুরোধ জানিয়েছেন। স্থানীয় প্রশাসনের পাশাপাশি নাগরিকদের সম্মিলিত সহযোগিতায় ধর্মীয় আনুষ্ঠানিকতা সমাপ্তির প্রত্যাশা করছে ফায়ার সার্ভিস।
৩৬৪ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর