সর্বশেষ

সারাদেশ

কলাপাড়ায় দুর্গাপূজায় শাড়ি ও নগদ অর্থ বিতরণ করলেন এমপি মোশাররফ

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)

সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ ৯:৪০ অপরাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়া ও রাঙ্গাবালী উপজেলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের নারীদের মধ্যে শাড়ি এবং পূজামণ্ডপগুলোতে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) সকালে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এসব উপহার তুলে দেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য এবিএম মোশাররফ হোসেন।

পটুয়াখালীর কলাপাড়া ও রাঙ্গাবালী উপজেলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের নারীদের মধ্যে শাড়ি এবং বিভিন্ন পূজামণ্ডপে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দেওয়া এসব উপহার সোমবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় কলাপাড়া উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে বিতরণ করা হয়।

উপহার বিতরণ করেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য আলহাজ এবিএম মোশাররফ হোসেন।

জানা গেছে, কলাপাড়া উপজেলায় হিন্দু সম্প্রদায়ের নারীদের জন্য ২৪০টি এবং রাঙ্গাবালী উপজেলায় ৬০টি শাড়ি দেওয়া হয়েছে। এ ছাড়া কলাপাড়ার ১৭টি ও রাঙ্গাবালীর ৬টি পূজামণ্ডপে প্রতিটিতে ১০ হাজার টাকা করে নগদ অর্থ বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, সাধারণ সম্পাদক পদে দায়িত্ব স্থগিত থাকা অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিন, পৌর বিএনপির সভাপতি গাজী মো. ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সি, জ্যেষ্ঠ সহসভাপতি মো. ইমরান বিশ্বাস এবং সাংগঠনিক সম্পাদক মো. কামরুজ্জামান কাজল তালুকদারসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা।

উপহার বিতরণকালে সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন বলেন, আগের বছরের তুলনায় এবার কলাপাড়ায় দুটি অতিরিক্ত পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। হিন্দু সম্প্রদায়ের এই বৃহৎ ধর্মীয় উৎসব নির্বিঘ্নে সম্পন্ন করতে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও দলীয় নেতা-কর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

তিনি আরও বলেন, পূজামণ্ডপে কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে ছাড় দেওয়া হবে না। এ বিষয়ে দলীয় নেতা-কর্মীদের সতর্ক থাকার নির্দেশনাও দেন তিনি।

১৬২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০