সর্বশেষ

সারাদেশ

মুন্সিগঞ্জে দুর্গাপূজার মণ্ডপে ফায়ার সার্ভিস, অগ্নিনিরাপত্তায় বিশেষ বার্তা

নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ

শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ ৪:৩৫ অপরাহ্ন

শেয়ার করুন:
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মুন্সিগঞ্জের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। উৎসব চলাকালে অগ্নিনিরাপত্তা নিশ্চিত করতে মণ্ডপ কর্তৃপক্ষকে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও পরামর্শ দেওয়া হচ্ছে।

মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম পিএফএম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সনাতন ধর্মাবলম্বীদের প্রধান এই ধর্মীয় উৎসবে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে বিশেষ নজরদারি চালানো হচ্ছে। একই সঙ্গে ফায়ার সার্ভিসের জরুরি হটলাইন নম্বর ১০২ প্রচার করা হচ্ছে।

পরিদর্শনকালে প্রতিটি মণ্ডপে ন্যূনতম ৫ কেজি ওজনের একটি করে অগ্নিনির্বাপক যন্ত্র (ফায়ার এক্সটিংগুইশার) রাখার নির্দেশনা দেওয়া হয়। প্রাথমিক অবস্থায় যেন যেকোনো ধরনের আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়, সে লক্ষ্যেই এই প্রস্তুতি।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা জানান, প্রতিমা বিসর্জন শেষ না হওয়া পর্যন্ত সাধারণ মানুষের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিতে ফায়ার সার্ভিসের বিশেষ টহল ও পর্যবেক্ষণ কার্যক্রম অব্যাহত থাকবে।

১০৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০