সর্বশেষ

সারাদেশ

জামালপুরে জিয়া সাইবার ফোর্সের মশাল মিছিল ও সমাবেশ

ফজলে এলাহী মাকাম, জামালপুর
ফজলে এলাহী মাকাম, জামালপুর

রবিবার, ১১ অক্টোবর, ২০২৬ ৮:২৭ অপরাহ্ন

শেয়ার করুন:
জামালপুরে আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদ এবং জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও জননিরাপত্তা নিশ্চিত করার দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে জিয়া সাইবার ফোর্স। শনিবার রাতে সংগঠনটির জামালপুর জেলা শাখার আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

জামালপুরে আওয়ামী লীগের নৈরাজ্য ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদ এবং জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধ ও জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে জিয়া সাইবার ফোর্স।

শনিবার রাতে জিয়া সাইবার ফোর্স জামালপুরের উদ্যোগে শহরের দমকল এলাকা থেকে মশাল মিছিলটি বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দয়াময়ী মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য দেন জিয়া সাইবার ফোর্সের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক এম শুভ পাঠান, জেলা শাখার সদস্যসচিব রিপন হোসেন হৃদয়, জেলা শ্রমিক দলের নেতা গেন্দা শেখ, জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা ও তারেক রহমান যুব পরিষদের জামালপুর জেলা শাখার সভাপতি আরিফুল হাসান খান মুক্তা এবং জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু তালহা।

এ ছাড়া বক্তব্য দেন সদর উপজেলা পূর্ব শাখা জেডসিএফের সভাপতি সানোয়ার হোসেন ছানু, সড়ক পরিবহন শ্রমিক দলের জামালপুর শহর শাখার সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার হোসেন শিপু, জেডসিএফের জেলা শাখার যুগ্ম আহ্বায়ক জুটন মিয়া, তারেক রহমান যুব পরিষদের জ্যেষ্ঠ সহসভাপতি মাসুদ রানা মাসুম, দপ্তর সম্পাদক নূর মোহাম্মদ বাবু, জেলা জেডসিএফের সদস্য শাহরিয়ার হোসেন বিদ্যুৎ এবং তারেক রহমান যুব পরিষদের জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ রাজু।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন সংগঠনগুলোর বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা। তাঁদের মধ্যে ছিলেন জাহিদ হাসান, তুষার মিয়া, রাকিব হোসেন, মোবারক হোসেন, শ্রাবণ ইসলাম, জাহিদ, সিয়াম, সাজু, সঞ্জয়, আলম, জাকিরুল ইসলাম বাবু ও মাসুদ রানা পারভেজ।

সমাবেশে বক্তারা আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদ জানান। একই সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুসরণ করে সমৃদ্ধ নতুন বাংলাদেশ গঠনে বিএনপির নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

১১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০