সর্বশেষ

সারাদেশ

মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ এক যুবক গ্রেফতার

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)

বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ ৬:০২ অপরাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর মহিপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ৫১ পিস ইয়াবাসহ জাহিদুল ইসলাম নামের এক যুবককে আটক করা হয়েছে। কলাপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসীন সাদেকের উপস্থিতিতে মঙ্গলবার রাতে তাকে বরকতিয়া গ্রাম থেকে গ্রেফতার করা হয়। আটককৃত আসামির বিরুদ্ধে ইতিমধ্যেই মহিপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার মহিপুর থানার ডাবলুগঞ্জ ইউনিয়নের বরকতিয়া গ্রামের একটি বাড়িতে এ অভিযান চালানো হয়। অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কলাপাড়া সার্কেলের একটি দল ওই গ্রামের বাসিন্দা জাহিদুল ইসলামকে ৫১ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করে।

মাদকবিরোধী এই ঝটিকা অভিযানের সময় আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সাথে কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসীন সাদেক উপস্থিত ছিলেন। তিনি মাদক নিমূলে প্রশাসনের কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করে জানান, এ ধরনের মাদকবিরোধী অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে, যার নম্বর ০৪/৭-১০-২৬। বুধবার সকালে গ্রেফতারকৃত জাহিদুল ইসলামকে কলাপাড়া উপজেলা আদালতে সোপর্দ করা হয়েছে বলে থানা পুলিশ নিশ্চিত করেছে।

১৮৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০