সারাদেশ
বরিশাল নগরীর বিভিন্ন এলাকায় ফল, গ্যাস, ডিমসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকানে বিশেষ অভিযান চালিয়ে ২৩ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর।
বরিশালে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকানে অভিযান, জরিমানা আদায়
সুখেন্দু এদবর, বরিশাল
সোমবার, ৫ অক্টোবর, ২০২৬ ১২:১৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বরিশাল নগরীর বিভিন্ন এলাকায় ফল, গ্যাস, ডিমসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকানে বিশেষ অভিযান চালিয়ে ২৩ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর।
বরিশাল নগরীর স্টিমার ঘাট, স্বরোড, নবগ্রাম রোড ও চৌমাথা এলাকায় ফল, গ্যাস, ডিমসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকানে বিশেষ অভিযান পরিচালনা করেছেন ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা। রোববার দুপুরে এ অভিযান চালানো হয়।
অভিযানে ছয়টি ফলের দোকান, একটি রেস্টুরেন্ট, একটি ওষুধের দোকান ও একটি মুদি দোকানে বিভিন্ন অনিয়মের অভিযোগে মোট ২৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানের নেতৃত্ব দেন ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুমি রানী মিত্র এবং বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ইন্দ্রানী দাস।
অভিযানের তথ্যের সত্যতা নিশ্চিত করে তাঁরা জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
১১৯ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর