সর্বশেষ

সারাদেশ

কুষ্টিয়ায় দুই পক্ষের সংঘর্ষে ফালা বিদ্ধ হয়ে বৃদ্ধ নিহত

রবিউল ইসলাম হৃদয়, কুষ্টিয়া
রবিউল ইসলাম হৃদয়, কুষ্টিয়া

শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬ ৭:১৪ অপরাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়ার সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে হালিম সর্দার (৬০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে সাতটার দিকে আলামপুর ইউনিয়নের রাজাপুর-খয়েরপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় বকুল সর্দার (৩০) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহত হালিম সর্দার খয়েরপুর এলাকার মৃত কলম সর্দারের ছেলে। গ্রেপ্তার বকুল সর্দার একই এলাকার আব্দুস সাত্তারের ছেলে।

নিহতের পরিবারের সদস্যদের ভাষ্য, শনিবার সকাল সাড়ে সাতটার দিকে বাড়ি থেকে বের হয়ে বিলের দিকে যাচ্ছিলেন হালিম সর্দার। এ সময় মান্নান গ্রুপের সমর্থক নজরুলের বাড়ির ছাদ থেকে তাঁর দিকে দেশীয় অস্ত্র ফালা ছুড়ে মারা হয়। ফালাটি হালিমের গলায় ঢুকে গেলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান।

স্থানীয় সূত্রে জানা যায়, মসজিদের ব্যাটারি চুরিকে কেন্দ্র করে আলামপুর ইউনিয়নের রাজাপুর-খয়েরপুর এলাকায় মান্নান মেম্বার ও বকুল এবং ইউসুফ মেম্বার ও মেহেদী সমর্থকদের মধ্যে কয়েক দিন ধরে দফায় দফায় হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটছিল।

শনিবার ভোরে চাপাইগাছি বিলের পাশে দুই পক্ষ সংঘর্ষে জড়ো হয়। ওই ঘটনায় যাওয়ার জন্য হালিম সর্দার বাড়ি থেকে বের হলে পথিমধ্যে মান্নান মেম্বারের সমর্থক নজরুলের বাড়ির ছাদ থেকে তাঁর দিকে ফালা ছোড়া হয়। ফালাটি হালিমের গলায় লাগলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

১১৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০