সর্বশেষ

সারাদেশ

দৌলতপুরে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু, ৩ আরোহী আটক

আতিয়ার রহমান, দৌলতপুর, কুষ্টিয়া
আতিয়ার রহমান, দৌলতপুর, কুষ্টিয়া

বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬ ১১:২৪ অপরাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়ার দৌলতপুরে বেপরোয়া গতির একটি মোটরসাইকেলের ধাক্কায় ওয়াদ মালিথা (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় জনতা মোটরসাইকেলে থাকা ৩ আরোহীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। এলাকায় উত্তেজনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

উপজেলার আড়িয়া ইউনিয়নের ঘোড়ামারা গ্রামে বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত ওয়াদ মালিথা ওই গ্রামের বাসিন্দা ছিলেন। প্রত্যক্ষদর্শীদের মতে, তিনি বাড়ির সামনে রাস্তার পাশে বসে থাকা অবস্থায় খলিশাকুন্ডির দিক থেকে আসা একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়। একটি মোটরবাইকে চারজন আরোহী থাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন বলে জানা গেছে।

দুর্ঘটনার পর চালক আলামিন (১৭) পালিয়ে গেলেও স্থানীয় জনতা অপর তিন আরোহীকে ধরে ফেলে। আটককৃতরা হলেন রাব্বি (১৬), হুসাইন (১৭) ও মুরসালিন (১৬)। তাদের সবার বাড়ি পার্শ্ববর্তী ভেড়ামারা এলাকায়। স্থানীয়দের অভিযোগ, অপ্রাপ্তবয়স্ক ছেলেদের বেপরোয়া গতিতে গাড়ি চালানোই এই মর্মান্তিক দুর্ঘটনার মূল কারণ।

ঘটনার পর দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদুর রহমান জানান, নিহতের মরদেহের সুরতহাল প্রস্তুত করা হয়েছে এবং আটক তিনজন বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। পলাতক চালককে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

১২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০