সর্বশেষ

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে রুফটপ সোলারের সম্ভাবনা নিয়ে সচেতনতামূলক আলোচনা সভা

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬ ৭:২০ অপরাহ্ন

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি ও সৌরবিদ্যুতের অপার সম্ভাবনা নিয়ে এক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় ফুড ক্লাবে আয়োজিত এই অনুষ্ঠানে রুফটপ সোলারের অর্থনৈতিক ও পরিবেশগত সুবিধার পাশাপাশি এর ভবিষ্যৎ রূপরেখা তুলে ধরা হয়।

পরিবেশ ও জলবায়ু রক্ষায় নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর লক্ষ্যে বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জ ফুড ক্লাবে ‘বেনিফিটস অব রুফটপ সোলার’ শীর্ষক এই সচেতনতামূলক প্রি-গেম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্থানীয় মিডিয়ার সাংবাদিক, প্রতিনিধি এবং নাগরিক সমাজের বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

সেমিনারে বক্তারা জানান, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও বাড়ির অব্যবহৃত ছাদে সৌর প্যানেল স্থাপনের মাধ্যমে সহজে পরিবেশবান্ধব বিদ্যুৎ উৎপাদন সম্ভব। এটি বিদ্যুৎ বিল সাশ্রয় ও জাতীয় জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

অনুষ্ঠানে মূল তথ্য-উপাত্ত উপস্থাপন করেন ‘পরিবর্তন’-এর ক্যাম্পেইন অ্যাসোসিয়েট রনি রায়। তিনি তরুণদের জন্য এ খাতে নতুন কর্মসংস্থান এবং দক্ষতা উন্নয়নের বিপুল সম্ভাবনার কথা তুলে ধরেন।

ফোরাম অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট (এফইডি) চাঁপাইনবাবগঞ্জ, পরিবর্তন, ক্লিন (CLEAN) এবং বাংলাদেশ ওয়ার্কিং গ্রুপ অন এক্সটার্নাল ডেট (বিডব্লিউজিইডি) যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে।

১১৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন