সর্বশেষ

সারাদেশ

কুষ্টিয়ায় কথিত পীরের কবর খুঁড়ে দেহাবশেষ সরিয়ে নেয়ার চেষ্টায় মামলা

আতিয়ার রহমান, দৌলতপুর, কুষ্টিয়া
আতিয়ার রহমান, দৌলতপুর, কুষ্টিয়া

রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬ ৭:২০ অপরাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়ার দৌলতপুরে আলোচিত কথিত পীর আব্দুর রহমান ওরফে শামিমের কবর খুঁড়ে দেহাবশেষ সরিয়ে নেওয়ার ঘটনায় থানায় মামলা করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

শুক্রবার দিবাগত রাতে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের দক্ষিণ-পশ্চিম ফিলিপনগর কবরস্থান থেকে এই দেহাবশেষ চুরির ঘটনা ঘটে। পরদিন সকালে স্থানীয়রা কবরটি খোঁড়া অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরবর্তীতে উপজেলা প্রশাসন ও পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেন।

দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ কুমার দাশ জানান, ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনায় শামিমের প্রতিষ্ঠিত দরবার শরিফ প্রাঙ্গণে খোঁড়া নতুন একটি কবর থেকে দেহাবশেষটি উদ্ধার করা হয়। এরপর বিকেল চারটার দিকে আগের কবরস্থানেই তা পুনরায় দাফন করা হয়। এই ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ দেওয়া হয়েছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, রাতের অন্ধকারে কারা এই ঘটনা ঘটিয়েছে তা শনাক্তে গোয়েন্দা পুলিশ তদন্ত শুরু করেছে। নিহতের ভাই ফজলুর রহমান বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেছেন। এ ছাড়া অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কবরস্থান এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পরিবার থেকে কবরটি পাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ১১ এপ্রিল ধর্ম অবমাননার অভিযোগে শামিমের দরবার শরিফে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ওই সময় গণপিটুনিতে তিনি মারা যান। তাঁর ভক্তরা তাঁকে দরবার শরিফেই দাফন করতে চেয়েছিল, কিন্তু স্থানীয় আপত্তির মুখে তা সম্ভব হয়নি। পাঁচ মাস পর ভক্তদের এই কাণ্ডে এলাকায় নতুন করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

১৩১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন