সর্বশেষ

জাতীয়

সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরছেন মির্জা আব্বাস

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬ ৭:৪৫ অপরাহ্ন

শেয়ার করুন:
সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় দীর্ঘ সাড়ে পাঁচ মাস চিকিৎসা ও পুনর্বাসন শেষে আজ বুধবার রাতে দেশে ফেরার কথা রয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের। চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের অনুমতি পাওয়ার পরই দেশে ফেরার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তাঁর স্ত্রী আফরোজা আব্বাস।
মির্জা আব্বাস

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে রাত ৯টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে মির্জা আব্বাসের।

মালয়েশিয়া থেকে আফরোজা আব্বাস জানান, চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড তাঁর স্বাস্থ্যের বিষয়টি পর্যালোচনা করে দেশে ফেরার অনুমতি দেওয়ার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশে ফেরার জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতিও সম্পন্ন হয়েছে।

পরিবার ও দলের নেতাদের ভাষ্য অনুযায়ী, দীর্ঘ চিকিৎসার পর মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। তবে দেশে ফেরার পরও তাঁর চিকিৎসা ও পুনর্বাসন কার্যক্রম চালিয়ে যেতে হবে। তাঁর জন্য নিয়মিত ফিজিওথেরাপির ব্যবস্থাও করা হয়েছে।

গত ১১ মার্চ ঢাকার শাহজাহানপুরের বাসায় ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারান মির্জা আব্বাস। পরে তাঁকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য ১৫ মার্চ তাঁকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসা নেওয়ার পর বিশেষায়িত চিকিৎসা ও পুনর্বাসনের জন্য তাঁকে মালয়েশিয়ায় নেওয়া হয়।

দীর্ঘ সময় দেশের বাইরে চিকিৎসাধীন থাকায় রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে ছিলেন মির্জা আব্বাস। বর্তমানে তিনি ঢাকা-৮ আসনের সংসদ সদস্য এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য। একই সঙ্গে তিনি প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টার দায়িত্ব পালন করছেন।

তাঁর দেশে ফেরাকে কেন্দ্র করে বিএনপির নেতা-কর্মীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। চিকিৎসা শেষে শারীরিক অবস্থার উন্নতি নিয়ে দেশে ফেরায় দলের নেতা-কর্মীদের মধ্যেও স্বস্তি দেখা দিয়েছে। দেশে ফেরার পর ধীরে ধীরে তিনি আবার রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হতে পারবেন বলে আশা করছেন তাঁর ঘনিষ্ঠজনেরা।

১২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন