সর্বশেষ

সারাদেশ

শার্শা সীমান্তে বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার

শেখ ফারহান‌ সাদাফ, বেনাপোল, যশোর
শেখ ফারহান‌ সাদাফ, বেনাপোল, যশোর

শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬ ৭:৫৬ অপরাহ্ন

শেয়ার করুন:
যশোরের শার্শা উপজেলার পাঁচভুলট সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২৭ আগস্ট) পাঁচভুলট বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে এসব অস্ত্র জব্দ করা হয়।

খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার শার্শার পাঁচভুলট বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানের একপর্যায়ে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

বিজিবির হিসাব অনুযায়ী, উদ্ধার করা বিদেশি পিস্তলের আনুমানিক সিজার মূল্য ১ লাখ টাকা। ম্যাগাজিনটির মূল্য ধরা হয়েছে ৫ হাজার টাকা। সব মিলিয়ে জব্দ করা অস্ত্রের আনুমানিক মূল্য ১ লাখ ৫ হাজার টাকা।

বিজিবি জানিয়েছে, উদ্ধার করা বিদেশি পিস্তল ও ম্যাগাজিন শার্শা থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।

খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাফিজ ইমতিয়াজ আহসান বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক ও অন্যান্য অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় পাঁচভুলট বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল ও ম্যাগাজিন জব্দ করা হয়।

বিজিবি আরও জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক, অস্ত্রসহ অন্যান্য চোরাচালান বন্ধে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।

১১২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন