সর্বশেষ

জাতীয়

নেপালের বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬ ৫:৩৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নেপালে ভয়াবহ বন্যায় ব্যাপক প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার দেওয়া এক শোকবার্তায় তিনি নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ ও দেশটির জনগণের প্রতি বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে আন্তরিক সমবেদনা জানিয়েছেন।

নেপালে ভয়াবহ বন্যায় বিপুলসংখ্যক মানুষের প্রাণহানির ঘটনায় গভীরভাবে শোকাহত ও ব্যথিত হওয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার দেওয়া শোকবার্তায় তিনি বলেন, নেপালে ভয়াবহ বন্যায় বিপুলসংখ্যক মানুষের প্রাণহানির মর্মান্তিক ঘটনায় তিনি গভীরভাবে শোকাহত। এই অপূরণীয় ক্ষতি যেসব পরিবার ও মানুষকে বহন করতে হচ্ছে, তাঁদের প্রতি সমবেদনা জানান তিনি। নিহতদের স্বজনদের প্রতি সহমর্মিতা জানিয়ে তাঁদের দুঃখ ও কষ্টে বাংলাদেশের মানুষের চিন্তা ও প্রার্থনা রয়েছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, প্রকৃতির এই কঠিন বিপর্যয়ের সময়ে বাংলাদেশ নেপালের পাশে রয়েছে। দুর্যোগের এই সংকটময় মুহূর্তে নেপালের প্রয়োজন অনুযায়ী যেকোনো ধরনের সহায়তা দিতে বাংলাদেশ সরকার প্রস্তুত রয়েছে।

শোকবার্তায় তিনি বন্যায় নিহত ব্যক্তিদের আত্মার শান্তি কামনা করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেন।

১১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন