সর্বশেষ

সারাদেশ

ঝিনাইদহে পৃথক দুর্ঘটনায় সেনা সদস্য দম্পতি ও বৃদ্ধ স্বামী-স্ত্রীসহ নিহত ৪

এইচ এম ইমরান, ঝিনাইদহ
এইচ এম ইমরান, ঝিনাইদহ

বুধবার, ২৬ আগস্ট, ২০২৬ ৮:৪০ অপরাহ্ন

শেয়ার করুন:
ঝিনাইদহে পৃথক দুটি মর্মান্তিক দুর্ঘটনায় সেনা সদস্য দম্পতি এবং এক বৃদ্ধ স্বামী-স্ত্রীসহ মোট ৪ জনের প্রাণহানি ঘটেছে। বুধবার সকালে জেলার শৈলকুপা ও সদর উপজেলার বাইপাস সড়ক এলাকায় পৃথক এ ঘটনা দুটি ঘটে। মর্মান্তিক এই মৃত্যুর ঘটনায় পুরো জেলায় শোকের ছায়া নেমে এসেছে।

শৈলকুপা উপজেলার মনোহরপুর ইউনিয়নের মাধবপুর গ্রামে গবাদি পশুর ঘাস কাটার মেশিনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক বৃদ্ধ দম্পতির মৃত্যু হয়েছে। নিহতরা হলেন ওই গ্রামের অমরেন্দ্র নাথ ভৌমিক (৭০) ও তাঁর স্ত্রী মিনা ভৌমিক (৬০)। স্থানীয় বাসিন্দারা জানান, সকালে গোয়ালঘরে ঘাস কাটার যন্ত্র চালু করতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন অমরেন্দ্র। এ সময় স্বামীকে বাঁচাতে স্ত্রী মিনা রানী এগিয়ে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। পরবর্তীতে প্রতিবেশীরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, ঝিনাইদহ শহরের ভুটিয়ারগাতী এলাকার বাইপাস সড়কে যাত্রীবাহী বাসের নিচে পিষ্ট হয়ে সেনা সদস্য সোহেল কাজী ও তাঁর স্ত্রী জান্নাতুল ফেরদৌস তুলি নিহত হয়েছেন। নিহত সোহেল কাজী নড়াইল জেলার লোহাগড়া থানার লক্ষ্মীপাশা গ্রামের বাসিন্দা এবং চট্টগ্রামে সেনাবাহিনীর বিএমএ শাখায় প্রশিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

ফায়ার সার্ভিস ও স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, মোটরসাইকেলযোগে স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়ি যাওয়ার পথে একটি রিকশার সঙ্গে সংঘর্ষ এড়াতে গিয়ে তাঁদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারায়। মোটরসাইকেল থেকে ছিটকে তাঁরা কুষ্টিয়া থেকে খুলনাগামী একটি যাত্রীবাহী বাসের নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই জান্নাতুল ফেরদৌসের মৃত্যু হয় এবং গুরুতর আহত সেনা সদস্য সোহেল কাজীকে যশোর সিএমএইচে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান। পুলিশ ঘাতক বাসটিকে আটক করেছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

১১৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন