সর্বশেষ

সারাদেশ

আশুলিয়ায় ৫ বছরের শিশু হত্যা: প্রতিবেশী ঘাতক সাইফুল গ্রেপ্তার

আবির ইসলাম, সাভার
আবির ইসলাম, সাভার

বুধবার, ২৬ আগস্ট, ২০২৬ ৭:১২ অপরাহ্ন

শেয়ার করুন:
ঢাকার আশুলিয়ায় পাঁচ বছরের শিশু আব্দুর রহমানকে বস্তাবন্দি অবস্থায় উদ্ধারের চাঞ্চল্যকর ঘটনায় মূল আসামি সাইফুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর সে আদালতে হত্যার দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। পারিবারিক বিরোধের জের ধরেই এই নৃশংস হত্যাকাণ্ডটি ঘটানো হয়েছে বলে পুলিশের তদন্তে উঠে এসেছে।

বুধবার দুপুরে আশুলিয়া থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের বিস্তারিত তথ্য তুলে ধরে পুলিশ। এ সময় জানানো হয়, হত্যাকাণ্ডে ব্যবহৃত বিভিন্ন গুরুত্বপূর্ণ আলামত ইতিমধ্যে জব্দ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে ঢাকা জেলা উত্তরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) জাহাঙ্গীর আলম জানান, গত ১৯ আগস্ট সন্ধ্যায় আশুলিয়ার ভাদাইল এলাকার একটি তিনতলা বাড়ির ছাদ থেকে বস্তাবন্দি অবস্থায় শিশু আব্দুর রহমানের মরদেহ উদ্ধার করা হয়। জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এর মাধ্যমে তথ্য পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

এই ঘটনার পর নিহতের বাবা আশুলিয়া থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তে নেমে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় গত ২০ আগস্ট প্রতিবেশী সাইফুল ইসলামকে হেফাজতে নেয়। পরবর্তীতে আদালতে রিমান্ডের আবেদন করা হলে আদালত দুই দফায় রিমান্ড মঞ্জুর করেন।

পুলিশের জিজ্ঞাসাবাদে সাইফুল ইসলাম শিশুটিকে হত্যার কথা প্রাথমিকভাবে স্বীকার করে। এরপর গতকাল মঙ্গলবার আদালতে সোপর্দ করা হলে সে বিচারকের সামনে অপরাধের দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়।

হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে পুলিশ জানিয়েছে, নিহত শিশুর বাবার সাথে আসামি সাইফুলের পূর্বপরিচয় ছিল এবং তারা একই বাড়িতে ভাড়া থাকতেন। একসঙ্গে চলাফেরার একপর্যায়ে তাদের মধ্যে এক ধরণের মতবিরোধ সৃষ্টি হয়। সেই পারিবারিক ও ব্যক্তিগত শত্রুতার জের ধরেই নিষ্পাপ শিশু আব্দুর রহমানকে নির্মমভাবে হত্যা করে সাইফুল।

১০৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন