সর্বশেষ

সারাদেশ

কুষ্টিয়ায় স্কুলের দেয়াল ঘেঁষে অবৈধ কেমিক্যাল কারখানা, চরম স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা

নুর আলম দুলাল, কুষ্টিয়া
নুর আলম দুলাল, কুষ্টিয়া

বুধবার, ২৬ আগস্ট, ২০২৬ ১:০০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়া শহরের কাটাইখানার মোড়ে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দেয়াল ঘেঁষে গড়ে উঠেছে অনুমোদনহীন অ্যালুমিনিয়াম কারখানা। এই কারখানার বিকট শব্দ এবং বিষাক্ত কেমিক্যালের দুর্গন্ধে কোমলমতি শিক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত হচ্ছে এবং তারা মারাত্মক স্বাস্থ্যঝুঁকির মুখে পড়েছে।

কুষ্টিয়া শহরের কাটাইখানার মোড়ে অবস্থিত আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দেয়াল ঘেঁষেই চলছে ‘মোল্লা মেটাল অ্যালুমিনিয়াম ওয়ার্কস’ নামের একটি অনুমোদনহীন কারখানা। নিয়মনীতির তোয়াক্কা না করে গড়ে ওঠা এই কারখানার বিষাক্ত কেমিক্যালের গন্ধ ও বিকট শব্দে অতিষ্ঠ হয়ে পড়েছে শিক্ষার্থীরা। প্রতিনিয়ত ক্লাসরুমে বসেই তারা অসুস্থ হয়ে পড়ছে এবং ব্যাহত হচ্ছে স্বাভাবিক পাঠদান কার্যক্রম।

বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানায়, কারখানার বিকট শব্দের কারণে শিক্ষিকাদের কথা ক্লাসে শুনতে পায় না তারা। তীব্র কেমিক্যালের গন্ধ বাতাসে ছড়ানোর সাথে সাথে অনেকের শ্বাসকষ্ট শুরু হয় এবং বমির উপক্রম হয়। বেশ কয়েকজন শিক্ষার্থী জানায়, কারখানার প্রচণ্ড শব্দের কারণে পড়াশোনায় মনযোগ দেওয়া সম্ভব হয় না এবং প্রতিনিয়ত মাথাব্যথা লেগেই থাকে।

আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী জানান, এই গুরুতর সমস্যার স্থায়ী সমাধান চেয়ে গত মে মাসে পৌর প্রশাসকের কার্যালয়সহ সংশ্লিষ্ট সকল dপ্তরে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তবে দীর্ঘ সময় পার হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। অন্যদিকে কারখানার মালিক কাজী আমির হামজা দাবি করেন, তাদের ব্যবহৃত কেমিক্যাল মানবদেহের জন্য ক্ষতিকর নয় এবং কারখানায় অতিরিক্ত শব্দও হয় না।

তবে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এবং পরিবেশ অধিদপ্তর এই দাবি সরাসরি নাকচ করে দিয়েছে। পরিবেশ অধিদপ্তরের কুষ্টিয়া কার্যালয়ের সহকারী পরিচালক হাবিবুল বাসার জানিয়েছেন, কারখানাটি সম্পূর্ণ অবৈধভাবে চলছে। এর আগে কর্মপরিবেশ ও শ্রমিকদের যথাযথ নিরাপত্তা ব্যবস্থা না থাকায় কারখানাটির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল বলেও প্রশাসন সূত্রে জানা গেছে।

কুষ্টিয়ার জেলা প্রশাসক তৌহিদ-বিন হাসান জানিয়েছেন, শিশুদের পড়াশোনা ও স্বাস্থ্যের নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এবং পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধি নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দ্রুত তদন্ত রিপোর্ট অনুযায়ী এই অবৈধ কারখানার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

১১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন