সর্বশেষ

সাহিত্য

অহেতুক

মঈনুল রনি
মঈনুল রনি

সোমবার, ২৪ আগস্ট, ২০২৬ ১১:২২ অপরাহ্ন

শেয়ার করুন:
অহেতুক ভয়,করিতে চাই জয়
অহেতুক কান্না,আর না আর না
অহেতুক যাতনা,বাড়ায় বেদনা
অহেতুক গর্ব,একদিন তো মরবো
অহেতুক টেনসন,কি হবে অনশন
মঈনুল রনি

অহেতুক বাচালতা,সৃষ্টি করে জটিলতা 
চাই কি সরলতা,অহেতুক রসিকতা 

তৈরি হয় অচলতা,অহেতুক কামনা
বাড়ে শুধু বাসনা,পারি না,পারি না, 

ছাড়ি না, ছাড়ি না,
অগোচরে পচা কথা, বাড়ায় মাথাব্যথা,

অহেতুক গোলমাল, থাকি বেসামাল, হই টালমাটাল
অহেতুক প্রাপ্তি,আনে না স্বস্তি

অহেতুক অশান্তি,খুঁজি প্রশান্তি
অহেতুক ঘুম নাই,আরো চাই,আরো চাই

অহেতুক যানজট,ঘটে গোলযোগ
অহেতুক স্বপ্ন আশা, বিঘ্ন ঘটায় ভালোবাসা

অহেতুক বিলাসি জীবন,ভুল করি আমরণ
অহেতুক নিন্দা,করি সকাল সন্ধ্যা

অহেতুক কোলাহল পারিবারিক,হতে পারি না সাংসারিক
অহেতুক বিদেশপ্রেম,অবহেলিত দেশপ্রেম

অহেতুক বিদেশি পণ্য,কিনে হই ধন্য
অহেতুক কেনাকাটা বাজার সদাই,উদ্বেলিত হই ,প্রীত হই 

অহেতুক যন্ত্রণা,বইতে পারি না
অহেতুক পথ চলা, অজানায় কথা বলা

অহেতুক যৌবন, আমরণ অন্বেষণ
অহেতুক সুখের লাগি, আজীবন বিসর্জন।

৬১৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সাহিত্য নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০