কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ ও গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতি সভা
সোমবার, ২৪ আগস্ট, ২০২৬ ৯:০৮ অপরাহ্ন
শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা এবং ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রশাসন ও শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। স্থানীয় ক্রীড়াঙ্গনকে চাঙ্গা করতে এবং প্রতিযোগিতাসমূহ সফল করতে এই সভায় নানামুখী সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উপজেলা পরিষদ মিলনায়তন পায়রায় আয়োজিত এই প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আরিফুজ্জামান। সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের উপস্থিতিতে কলাপাড়ার ক্রীড়া চর্চার মানোন্নয়ন এবং আসন্ন ক্রীড়া উৎসবগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা ক্রীড়া অফিসার মনিরুজ্জামান মুন্না, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আকরাম হোসেন এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. মনিরুজ্জামান খান। বক্তারা তৃণমূল পর্যায়ে খেলার মাঠের পরিবেশ ফিরিয়ে আনা এবং শিক্ষার্থীদের ক্রীড়ামুখী করার ওপর জোর দেন।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংগঠক সাইফুল আরা বায়জিদ, সাবেক জাতীয় নারী হকি খেলোয়াড় পারভিন আক্তার এবং খেপুপাড়া নেছার উদ্দিন কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. নাসির উদ্দিন। এছাড়া কলাপাড়া উপজেলার বিভিন্ন কলেজ, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার প্রধান শিক্ষক এবং ক্রীড়া শিক্ষকরা এ সভায় অংশ নিয়ে তাদের গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন।
আসন্ন প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা ২০২৬ এবং ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে উপজেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানকে এখন থেকেই প্রস্তুতি গ্রহণের আহ্বান জানানো হয়। নুতন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২০২৭ এর সফল বাস্তবায়নেও এই সভা থেকে বিশেষ দিকনির্দেশনা প্রদান করা হয়।
১২৫ বার পড়া হয়েছে