সর্বশেষ

সারাদেশ

দু'এক দিনেই সমুদ্র গর্ভে বিলীন হয়ে যাবে কুয়াকাটার ট্যুরিস্ট পুলিশ বক্স

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)

বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬ ৯:১৪ অপরাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে তীব্র ভাঙনে বিলীনের পথে একমাত্র ট্যুরিস্ট পুলিশ বক্সটি। পূর্ণিমার জোয়ার ও সাগরের উত্তাল ঢেউয়ের তোড়ে সৈকতের জিরো পয়েন্ট এলাকার এই গুরুত্বপূর্ণ স্থাপনাটি যেকোনো মুহূর্তে ধসে পড়তে পারে। এতে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সামগ্রিক পর্যটনশিল্প নিয়ে উদ্বেগ বাড়ছে।

গত কয়েক দিনের টানা জোয়ার ও বৈরী আবহাওয়ার কারণে কুয়াকাটা সমুদ্র সৈকতের ভাঙন তীব্র রূপ ধারণ করেছে। উত্তাল ঢেউয়ের আঘাতে জিরো পয়েন্ট সংলগ্ন ট্যুরিস্ট পুলিশ বক্সটির নিচের প্রায় এক-তৃতীয়াংশ মাটি ধসে গেছে। ফলে চরম ঝুঁকির মধ্যে কোনোমতে দায়িত্ব পালন করছেন ট্যুরিস্ট পুলিশ সদস্যরা।

কুয়াকাটা জোন ট্যুরিস্ট পুলিশের ইনচার্জ নাজমুল আহসান জানান, সৈকত রক্ষায় দ্রুত পদক্ষেপ না নিলে আর দু-একদিনের মধ্যে পুলিশ বক্সটি পুরোপুরি সাগরে তলিয়ে যাবে। ইতিমধ্যেই ভেতরের সব মালামাল নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। পুলিশ সদস্যরা এখন রোদ-বৃষ্টি উপেক্ষা করে সৈকতের সামনের অংশে দাঁড়িয়ে হ্যান্ড মাইক দিয়ে পর্যটকদের সচেতন করার কাজ চালিয়ে যাচ্ছেন।

স্থানীয় ব্যবসায়ী ও হোটেল মালিকদের মতে, প্রতি বছর বর্ষা মৌসুমে পানি উন্নয়ন বোর্ড জিও ব্যাগ ফেলে সাময়িকভাবে ভাঙন ঠেকানোর চেষ্টা করলেও তা টেকসই হচ্ছে না। একের পর এক ভাঙনে সৈকতের বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় পর্যটকদের নিরাপত্তাও বিঘ্নিত হচ্ছে। কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোতালেব শরীফ বলেন, সৈকতের এই নাজুক পরিস্থিতির কারণে কোটি কোটি টাকার পর্যটন খাত ও বেসরকারি বিনিয়োগ ঝুঁকির মুখে পড়েছে।

এদিকে কলাপাড়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শাহ আলম ভূঁইয়া জানিয়েছেন, পুলিশ বক্সটিকে রক্ষায় আগামী দু-একদিনের মধ্যে জরুরি ভিত্তিতে বালুর বস্তা ফেলার উদ্যোগ নেওয়া হবে। অন্যদিকে, কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান জানান, একটি স্পন্সর কোম্পানির মাধ্যমে ক্ষতিগ্রস্ত বক্সটির পাশে নতুন আরেকটি স্থায়ী পুলিশ বক্স নির্মাণের পরিকল্পনা করা হচ্ছে।

১১৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন