সর্বশেষ

সারাদেশ

সিরাজগঞ্জে যুবদল নেতা সুজন হত্যা: স্ত্রীসহ ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড

স্বপন মির্জা, সিরাজগঞ্জ
স্বপন মির্জা, সিরাজগঞ্জ

মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬ ৯:২৯ অপরাহ্ন

শেয়ার করুন:
সিরাজগঞ্জ পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা সুজন হত্যা মামলায় তার স্ত্রীসহ দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এই রায় ঘোষণা করেন। তবে এ রায় প্রত্যাখ্যান করে আদালত চত্বরে বিক্ষোভ করেছেন নিহতের ক্ষুব্ধ স্বজনেরা।

সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক লায়লা শারমিন বহুল আলোচিত এই হত্যা মামলার রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, পাবনার আটুয়া হাউজপাড়া এলাকার গোলাম রহমানের মেয়ে উম্মে জামিলা তিথি এবং শাহজাদপুর উপজেলার মাদলা গ্রামের বিল্লাল ফকিরের ছেলে মনিরুল ফকির। দণ্ডপ্রাপ্তদের প্রত্যেককে ১ লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় মনিরুল আদালতে উপস্থিত থাকলেও সুজনের স্ত্রী তিথি পলাতক রয়েছেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১৫ সালের ২ জুন পরকীয়ার জেরে নিজ ঘরে সেলিম রেজা সুজনকে ঘুমের ওষুধ খাইয়ে গলা কেটে হত্যা করা হয়। এই নৃশংস ঘটনার পর সুজনের স্ত্রী তিথি পালিয়ে যান। পরবর্তীতে নিহতের মা মাজেদা খাতুন বাদী হয়ে সিরাজগঞ্জ সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এই রায় দেন। মামলায় অপরাধ প্রমাণিত না হওয়ায় পিয়াশ হোসেন ও রাশিদুল ইসলাম রাশেদ নামের অপর দুই আসামিকে খালাস দেওয়া হয়েছে।

এদিকে রায় ঘোষণার পর আদালত চত্বরে তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেন সুজনের স্বজনেরা। আসামিদের খালাস দেওয়া এবং যাবজ্জীবন সাজার সিদ্ধান্তে অসন্তুষ্ট হয়ে তারা আদালত প্রাঙ্গণে স্লোগান ও বিক্ষোভ প্রদর্শন করেন। নিহতের মা মাজেদা বেগম ক্ষোভ প্রকাশ করে বলেন, হত্যাকারীদের ফাঁসি না দিয়ে কয়েকজনকে খালাস দেওয়া অত্যন্ত দুঃখজনক। এই রায়ের বিরুদ্ধে তারা দ্রুতই উচ্চ আদালতে আপিল করবেন। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে আদালত প্রাঙ্গণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

১০৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন