সর্বশেষ

সারাদেশ

সিরাজগঞ্জের তাড়াশে র‍্যাবের অভিযান: ২ অনলাইন জুয়াড়ি গ্রেফতার

স্বপন মির্জা, সিরাজগঞ্জ
স্বপন মির্জা, সিরাজগঞ্জ

রবিবার, ১৬ আগস্ট, ২০২৬ ৮:০৬ অপরাহ্ন

শেয়ার করুন:
সিরাজগঞ্জের তাড়াশে অভিযান চালিয়ে অনলাইন জুয়া চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব-১২। গ্রেফতারকৃতদের কাছ থেকে জুয়া খেলায় ব্যবহৃত ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে তাড়াশ থানায় মামলা দায়ের করা হয়েছে।

র‍্যাব-১২-এর পক্ষ থেকে জানানো হয়েছে, রবিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করা হয়। এর আগে গত ১৪ আগস্ট দিবাগত রাত আনুমানিক ৪টার দিকে তাড়াশ থানার শরাপপুর গ্রামে অভিযান চালায় র‍্যাব। ওই গ্রামের আলেদ হোসেনের একটি টিনশেড বাড়ির সামনে থেকে এই দুজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত যুবকেরা হলেন তাড়াশ থানার ভাদাশ গ্রামের নজরুল ইসলামের ছেলে কাওছার হাবীব (২৫) এবং সাজ্জাদ আলীর ছেলে শরিফুল ইসলাম (৩০)। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে অনলাইন জুয়ার লেনদেনে ব্যবহৃত ৩টি উন্নত স্মার্টফোন জব্দ করা হয়।

র‍্যাব-১২-এর সহকারী পরিচালক (অপস অফিসার) সহকারী পুলিশ সুপার মোঃ ফাহাদুজ্জামান আকন্দ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে বিভিন্ন আন্তর্জাতিক অনলাইন ক্যাসিনো ও বেটিং সাইটের মাধ্যমে জুয়া পরিচালনা ও নিজেরা তাতে অংশ নেওয়ার কথা স্বীকার করেছে। এই চক্রটি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে বিপুল পরিমাণ টাকা অবৈধভাবে লেনদেন করছিল।

এই ঘটনায় গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে তাড়াশ থানায় ২০২৬ সালের জুয়া প্রতিরোধ আইনের সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং তাদের থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছে র‍্যাব।

১৩১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন