সর্বশেষ

সারাদেশ

লোডশেডিং বন্ধের দাবিতে বরিশালে বাসদের বিক্ষোভ

সুখেন্দু এদবর, বরিশাল
সুখেন্দু এদবর, বরিশাল

মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬ ৮:০৫ অপরাহ্ন

শেয়ার করুন:
লোডশেডিং বন্ধ করে জনজীবন স্বাভাবিক করা, বিদ্যুৎ ও গ্যাসের বাড়তি দাম প্রত্যাহার এবং জ্বালানি খাতে বেসরকারিকরণের উদ্যোগ বন্ধের দাবিতে বরিশালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)।

আজ সকাল ১১টায় বরিশাল নগরের অশ্বিনী কুমার হল চত্বর থেকে বাসদ বরিশাল জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি নগরের গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে একই এলাকায় এসে শেষ হয়। পরে সেখানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য ও বরিশাল জেলা শাখার সমন্বয়ক ডা. মনীষা চক্রবর্তী। সমাবেশ সঞ্চালনা করেন বাসদ বরিশাল জেলা শাখার সদস্য শহিদুল ইসলাম।

সমাবেশে বক্তব্য দেন বাসদ কেন্দ্রীয় বর্ধিত ফোরামের সদস্য ইমাম হোসেন খোকন, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি দুলাল মল্লিক, বাসদ বরিশাল জেলা শাখার সদস্য শহিদুল শেখ এবং সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার আহ্বায়ক সুজন আহমেদ।

বক্তারা বলেন, দেশের চলমান লোডশেডিংয়ের কারণে জনজীবন হুমকির মুখে পড়েছে। তাঁদের দাবি, বরিশালসহ দেশের বিভিন্ন এলাকায় প্রতিদিন দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় প্রচণ্ড গরমে মানুষের দুর্ভোগ বেড়েছে। বিদ্যুৎ সংকটের কারণে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ও দৈনন্দিন কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে।

সমাবেশ থেকে লোডশেডিং বন্ধ করে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার পাশাপাশি বিদ্যুৎ ও গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি জানানো হয়। একই সঙ্গে বিদ্যুৎ ও জ্বালানি খাতে বেসরকারিকরণের উদ্যোগ বন্ধ করার আহ্বান জানান বাসদের নেতারা।

বক্তারা আরও বলেন, দেশের নিজস্ব জ্বালানি সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে। ভোলার গ্যাসসহ দেশীয় উৎস থেকে গ্যাস অনুসন্ধান ও উত্তোলনের মাধ্যমে বিদ্যুৎ সংকট নিরসনে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানান তাঁরা।

১০৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন