সর্বশেষ

প্রবাস

রিয়াদে কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি নিহত

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ১০ আগস্ট, ২০২৬ ৪:৫৫ অপরাহ্ন

শেয়ার করুন:
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশির সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে ১৩ জনের বাড়ি নওগাঁয়। এ ঘটনায় নাটোরের দুজন এবং রাজশাহীর একজনও নিহত হয়েছেন।

সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির একটি কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি নিহত হয়েছেন। রোববার দুপুরে কারখানাটিতে আগুন লাগার পর হতাহতের এ ঘটনা ঘটে।

সোমবার সকাল ৮টা ১৭ মিনিটে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে নিহত বাংলাদেশির সংখ্যা ১৬ জন বলে জানানো হয়।

নিহত ব্যক্তিদের মধ্যে ১৩ জনের বাড়ি নওগাঁ জেলায়। তাঁদের মধ্যে ফরিদ, শুভ, রুবেল প্রামাণিক, সুমন, কলিমউদ্দিন, মোহন প্রামাণিক, সুমন প্রামাণিক, মিনহাজ, হৃদয়, শাহিন, আবদুল জলিল, মজিদুল ও সাগর রয়েছেন। এ ছাড়া নাটোরের শামিম ও সাব্বির এবং রাজশাহীর শ্যামল অগ্নিকাণ্ডে নিহত হয়েছেন।

এদিকে নওগাঁর আত্রাই উপজেলার গন্ডগোহালি গ্রামে নিহত এক প্রবাসীর বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামান। তিনি স্বজনদের প্রতি সমবেদনা জানান এবং প্রয়োজনীয় সহায়তার বিষয়ে খোঁজ নেন।

অগ্নিকাণ্ডে বাংলাদেশি নাগরিকদের প্রাণহানিতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তাঁরা নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন এবং এই কঠিন সময়ে সরকারের পক্ষ থেকে পাশে থাকার আশ্বাস দিয়েছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই রিয়াদে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা ঘটনাস্থলে যান। নিহতদের পরিচয় শনাক্ত করা এবং মরদেহ দেশে ফেরত আনার প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে তাঁরা সৌদি আরবের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছেন।

পরিস্থিতি সম্পর্কে পররাষ্ট্র মন্ত্রণালয় সার্বক্ষণিকভাবে খোঁজ রাখছে। প্রয়োজন অনুযায়ী নিহতদের পরিবার ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সহায়তা দেওয়ার কথাও জানিয়েছে মন্ত্রণালয়।

১৫৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
প্রবাস নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন