সর্বশেষ

সারাদেশ

র‍্যাবের অভিযানে সলঙ্গায় ১,৯৫৮ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

স্বপন মির্জা, সিরাজগঞ্জ
স্বপন মির্জা, সিরাজগঞ্জ

সোমবার, ১০ আগস্ট, ২০২৬ ৬:২৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সিরাজগঞ্জের সলঙ্গা থানায় অভিযান চালিয়ে ১ হাজার ৯৫৮ পিস ইয়াবাসহ মোস্তাক আহমেদ (৫৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১২। রোববার দিবাগত রাত ৩টা ৪৫ মিনিটের দিকে নিউ মায়ের আঁচল হোটেলের সামনে এ অভিযান চালানো হয়।

র‍্যাব-১২-এর সিরাজগঞ্জ সদর কোম্পানির একটি দল সলঙ্গা থানা এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মোস্তাক আহমেদকে গ্রেপ্তার করে।

রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১২-এর সিরাজগঞ্জ সদর কোম্পানি কমান্ডার মেজর তাবরীজ তাজওয়ার শরীফ।

র‍্যাব জানায়, রোববার দিবাগত রাত ৩টা ৪৫ মিনিটের দিকে সলঙ্গা থানার নিউ মায়ের আঁচল হোটেলের সামনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মোস্তাক আহমেদের কাছ থেকে ১ হাজার ৯৫৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার মোস্তাক আহমেদ কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার কাটাবিল গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে সলঙ্গা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

১০৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন