সর্বশেষ

সারাদেশ

পঞ্চগড়ে আওয়ামী লীগ নেতা জামাতার বিরুদ্ধে শ্বশুর-শাশুড়ির মানববন্ধন

কামরুজ্জামান টুটুল, পঞ্চগড়
কামরুজ্জামান টুটুল, পঞ্চগড়

রবিবার, ৯ আগস্ট, ২০২৬ ৮:০৯ অপরাহ্ন

শেয়ার করুন:
পঞ্চগড়ে প্রভাবশালী জামাতার বিরুদ্ধে জমি দখল, শারীরিক নির্যাতন ও মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন ভুক্তভোগী বৃদ্ধ শ্বশুর-শাশুড়ি এবং এলাকাবাসী। আজ রোববার জেলা জজ কোর্টের সামনে আয়োজিত এই মানববন্ধনে অসহায় পরিবারটি জীবনের নিরাপত্তা ও সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছে। অভিযুক্ত জামাতা একজন আওয়ামী লীগপন্থী আইনজীবী বলে জানা গেছে।

পঞ্চগড় জেলা জজ কোর্টের সামনে আয়োজিত ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে ভুক্তভোগী পরিবার ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বৃদ্ধ খয়রুল আলম ও তাঁর অসুস্থ স্ত্রী মমতাজ জাহানের পৈতৃক সম্পত্তি জোরপূর্বক দখল করার চেষ্টা করছেন তাঁদেরই জামাতা হাসান সারোয়ার হেনরী। অভিযুক্ত হেনরী একজন আইনজীবী ও আওয়ামী লীগের স্থানীয় নেতা হিসেবে পরিচিত।

ভুক্তভোগী বৃদ্ধ খয়রুল আলম কান্নাজড়িত কণ্ঠে বলেন, পৈতৃক সম্পত্তি বিক্রি করতে গেলে তাঁর জামাতা হাসান সারোয়ার হেনরী নানাভাবে বাধা সৃষ্টি করছেন। সম্পত্তি আত্মসাতের উদ্দেশ্যে প্রতিনিয়ত মিথ্যা মামলা দিয়ে তাঁদের হয়রানি করা হচ্ছে। এই বৃদ্ধ বয়সে চিকিৎসার খরচ চালানোর মতো অর্থও তাঁদের কাছে নেই বলে জানান তিনি।

মানববন্ধনে অংশ নিয়ে মমতাজ জাহান অভিযোগ করেন, মোবাইল ফোনে তাঁদের প্রতিনিয়ত প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। এই ভূমিদস্যু জামাতার হাত থেকে বাঁচতে এবং মিথ্যা মামলার হয়রানি থেকে মুক্তি পেতে তাঁরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

উক্ত প্রতিবাদ কর্মসূচিতে ভুক্তভোগী দম্পতির দুই মেয়ে ডা. নাফিয়া ইয়াসমিন, নাইমা ইয়াসমিন এবং প্রতিবেশীরা সংহতি প্রকাশ করে উপস্থিত ছিলেন। তাঁরা অনতিবিলম্বে এই প্রভাবশালী ব্যক্তির হাত থেকে অসহায় বৃদ্ধ দম্পতিকে রক্ষার দাবি জানান।

১০৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন