সর্বশেষ

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমাণ জাল রুপিসহ গ্রেফতার ২, জব্দ সরঞ্জাম

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

রবিবার, ৯ আগস্ট, ২০২৬ ৬:১৯ অপরাহ্ন

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল রুপি ও জাল মুদ্রা তৈরির সরঞ্জামসহ দুই জালিয়াতকে গ্রেফতার করেছে র‌্যাব-৫। শনিবার রাতে শহরের বালুবাগান এলাকার একটি বাড়িতে এই অভিযান চালানো হয়। উদ্ধারকৃত মালামালের মধ্যে ২৫ বান্ডিল বিভিন্ন দেশের জাল নোট রয়েছে বলে জানিয়েছে বাহিনীটি।
আটককৃতরা

র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এই বিশেষ অভিযান পরিচালনা করে। গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা এলাকার তসিকুল ইসলাম এবং নওগাঁর নিয়ামতপুর উপজেলার শামীম আলী।

অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখার হোসেন মাহমুদ জানান, আরামবাগ-বালুবগান এলাকার একটি তিনতলা বাড়িতে জাল মুদ্রা তৈরির কারখানা গড়ে তোলা হয়েছিল। সেখানে হানা দিয়ে তসিকুল ও শামীমকে হাতেনাতে আটক করা হয়।

অভিযানস্থল থেকে ২৫ বান্ডিল বিদেশি জাল নোটের পাশাপাশি জাল মুদ্রা তৈরির বিভিন্ন আধুনিক সরঞ্জাম ও রাসায়নিক জব্দ করা হয়েছে। আটককৃতরা দীর্ঘদিন ধরে জাল মুদ্রা তৈরির কারিগর হিসেবে সক্রিয় ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

১১৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন