সর্বশেষ

জাতীয়

পল্লবীতে বিএনপি নেতাকে গুলি, আহত এক নারী

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ৮ আগস্ট, ২০২৬ ৩:২০ অপরাহ্ন

শেয়ার করুন:
রাজধানীর পল্লবীতে মো. আলমগীর নামে বিএনপির এক নেতাকে গুলি করে আহত করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে মিরপুর-১১ নম্বর সেকশনের দুই নম্বর সড়কের বি-ব্লকে এ ঘটনা ঘটে। এ সময় জোছনা বেগম নামে এক নারীও আহত হয়েছেন। গুরুতর আহত আলমগীরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মো. আলমগীর ঢাকার নবাবগঞ্জ থানা বিএনপির সদস্য। তিনি পেশায় মাছ ব্যবসায়ী এবং পরিবার নিয়ে পল্লবীর মিরপুর-১১ নম্বর সেকশনে বসবাস করেন।

আলমগীরের দূর সম্পর্কের চাচা মো. আশিক বলেন, শুক্রবার বিকেলে বাসা থেকে বের হয়ে আলমগীর ঘটনাস্থলের একটি চায়ের দোকানের সামনে যান। এ সময় একটি প্রাইভেটকারে করে চার ব্যক্তি সেখানে এসে তাঁকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে আলমগীরের মাথার ডান পাশ, পেটের ডান পাশ ও ডান নিতম্বে গুলি লাগে। হামলার পর ওই ব্যক্তিরা দ্রুত ঘটনাস্থল ছেড়ে যায়।

আহত আলমগীরকে স্বজনেরা প্রথমে স্থানীয় ইসলামী ব্যাংক হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, আলমগীরের শরীরে দ্রুত অস্ত্রোপচার প্রয়োজন।

পুলিশ সূত্রের ভাষ্য, হামলার সঙ্গে জড়িত ব্যক্তিরা স্থানীয় যুবলীগের নেতাকর্মী বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাঁদের মধ্যে রুবেল ও বাপ্পা নামে দুজনের পরিচয় পাওয়া গেছে। তাঁদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

তবে কী কারণে আলমগীরের ওপর হামলা চালানো হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে জানতে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসিরের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

১১১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন