সর্বশেষ

আন্তর্জাতিক

ইরানে সম্ভাব্য হামলা স্থগিত করলেন ট্রাম্প, চুক্তির সুযোগ

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

রবিবার, ২ আগস্ট, ২০২৬ ৭:০৪ অপরাহ্ন

শেয়ার করুন:
দ্রুত একটি সমঝোতায় পৌঁছানোর সুযোগ দিতে ইরানের ওপর পরিকল্পিত সামরিক হামলা বাতিলের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, ইরান ও পশ্চিম এশিয়ার কয়েকটি দেশ আরও সময় চেয়েছে, যাতে একটি চুক্তি চূড়ান্ত করা যায়।
ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় জানান, ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযানের প্রস্তুতি সম্পন্ন করেছিল যুক্তরাষ্ট্র। তবে আলোচনার মাধ্যমে সমাধানের সম্ভাবনা থাকায় আপাতত ওই হামলার পরিকল্পনা বাতিল করা হয়েছে।

ট্রাম্পের দাবি, ইরান ও পশ্চিম এশিয়ার কয়েকটি দেশ তাকে চুক্তি সম্পন্ন করার জন্য কিছুটা সময় দেওয়ার অনুরোধ জানিয়েছে। সেই অনুরোধ বিবেচনা করেই তিনি সামরিক পদক্ষেপ থেকে সরে এসেছেন।

তিনি বলেন, সম্ভাব্য চুক্তির শর্তের মধ্যে হরমুজ প্রণালি দ্রুত পুরোপুরি খুলে দেওয়া এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে উদ্বেগের অবসান ঘটানোর বিষয় থাকতে হবে।

বিবিসি ও রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প দাবি করেছেন, ইসরায়েলও এই সিদ্ধান্তের সঙ্গে একমত। তবে এ বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ইরানও প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি।

এর আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে বলে বিভিন্ন মার্কিন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়। সিবিএস নিউজ জানিয়েছিল, শুক্রবার মার্কিন মন্ত্রিসভার বৈঠকেও বিষয়টি নিয়ে আলোচনা হয়।

ওই বৈঠকে সাংবাদিকদের সামনে ট্রাম্প ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানান। তিনি বলেন, যুক্তরাষ্ট্র প্রয়োজনে ইরানকে বড় ধরনের আঘাত করতে প্রস্তুত।

ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প আরও দাবি করেন, ইরানের বিরুদ্ধে এমন শক্তিশালী হামলার প্রস্তুতি নেওয়া হয়েছিল, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অন্যতম বড় সামরিক অভিযান হতে পারত।

এদিকে সম্ভাব্য হামলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। অ্যাক্সিওস ও রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, তিনি ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলে পরিস্থিতি সম্পর্কে জানতে চান।

অন্যদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি আঞ্চলিক দেশগুলোর সঙ্গে যোগাযোগ বাড়িয়েছেন। তিনি তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরবের কর্মকর্তাদের সঙ্গে ফোনে আলোচনা করে সতর্ক করেন, যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপে সহযোগিতা করলে ওই দেশগুলোও সংঘাতের ঝুঁকিতে পড়তে পারে।

ইরানি সংবাদমাধ্যম নূরনিউজ জানিয়েছে, ইরানের জ্বালানি অবকাঠামোয় হামলা হলে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের জ্বালানি স্থাপনায় পাল্টা হামলার আশঙ্কা রয়েছে।

পরিস্থিতির অবনতির আশঙ্কায় পশ্চিম এশিয়ায় থাকা মার্কিন নাগরিকদের সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, সংঘাত বাড়লে বিমান চলাচল ব্যাহত হতে পারে, আকাশসীমা বন্ধ হতে পারে এবং ভ্রমণ পরিস্থিতি জটিল হয়ে উঠতে পারে।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সাম্প্রতিক উত্তেজনার প্রভাব পড়েছে বৈশ্বিক জ্বালানি বাজারেও। সংঘাতের আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে তেলের দামের ওঠানামা বেড়েছে। রয়টার্সের তথ্য অনুযায়ী, জুলাই মাসে বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

১২৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন