সর্বশেষ

সারাদেশ

রাজশাহীতে যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি শুরু, চারা বিতরণ

মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী
মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী

বুধবার, ২৯ জুলাই, ২০২৬ ৪:৩৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে রাজশাহীতে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে জাতীয়তাবাদী যুবদল। বিএনপি নেতা তারেক রহমানের ঘোষিত দেশব্যাপী বৃক্ষরোপণ পরিকল্পনার অংশ হিসেবে মতিহার থানা যুবদলের উদ্যোগে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়।

মঙ্গলবার (২৮ জুলাই) বেলা সাড়ে এগারোটার দিকে মহানগরীর তালাইমাড়ি ও কাজলা এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এই চারা রোপণ ও বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। মতিহার থানা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক বশির উদ্দিন সনির ব্যক্তিগত উদ্যোগে এই কার্যক্রম পরিচালিত হয়। এ সময় তালাইমারি দারুল উলুম মাদ্রাসা এবং কাজলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অন্তত ৩০০টি চারা বিতরণ করা হয়।

বৃক্ষরোপণ কর্মসূচিতে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। উপস্থিত ছিলেন ২৮ নম্বর ওয়ার্ড (পশ্চিম) যুবদলের আহ্বায়ক ইমদাদুল হক মিলন, যুগ্ম আহ্বায়ক মো. ফরিদ হোসেন, ২৮ নম্বর ওয়ার্ড (পশ্চিম) জাসাস সভাপতি আল আমিন মিলন এবং যুবনেতা মো. লিটন। এছাড়াও তালাইমারি দারুল উলুম মাদ্রাসার অধ্যক্ষ এবং কাজলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এই কার্যক্রমে সরাসরি যুক্ত ছিলেন।

কর্মসূচি চলাকালে মতিহার থানা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক বশির উদ্দিন সনি জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় বনায়নের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, বিএনপির শীর্ষ নেতৃত্ব দেশজুড়ে ২৫ কোটি গাছ লাগানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এরই ধারাবাহিকতায় রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটনের নির্দেশনায় মহানগরীতে ২৫ লাখ বৃক্ষরোপণ করা হচ্ছে।

সনি আরও যোগ করেন, যুবদলের নেতাকর্মীরা শুধু চারা রোপণ করেই দায়িত্ব শেষ করবেন না, বরং এগুলো যাতে সঠিকভাবে বড় হতে পারে সেজন্য প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণের দায়িত্বও তারা পালন করবেন। পরিবেশের ভারসাম্য রক্ষায় তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

১২৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন