সর্বশেষ

সারাদেশ

কলাপাড়ায় ২০ টাকার লোভ দেখিয়ে প্রথম শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টা, মামলা দায়ের

এ এম  মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)

সোমবার, ২৭ জুলাই, ২০২৬ ৭:০০ অপরাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়ায় ২০ টাকার প্রলোভন দেখিয়ে প্রথম শ্রেণির এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত সাইদুল খানের (৩২) বিরুদ্ধে ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে এবং শিশুকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠিয়েছে।
শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ

পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় এক অবুঝ শিশুকে যৌন নির্যাতনের চেষ্টার ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত সাইদুল খান (৩২) নামের ওই যুবক কলাপাড়া পৌর শহরের এতিমখানা এলাকার বাসিন্দা। সম্প্রতি তিনি উপজেলার টিয়াখালী ইউনিয়নের নাচনাপাড়া কলোনি এলাকায় তার শ্বশুরবাড়িতে বেড়াতে এসেছিলেন।

মামলার বিবরণী ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার সন্ধ্যায় বাড়ির পাশে খেলছিল প্রথম শ্রেণিতে পড়ুয়া ওই শিশুটি। এ সময় অভিযুক্ত সাইদুল তাকে ২০ টাকার লোভ দেখিয়ে শ্বশুরবাড়ি ও শিশুর নিজ ঘরের মধ্যবর্তী একটি নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালানো হয় বলে অভিযোগ উঠেছে। পরে ঘটনাটি কাউকে না জানানোর জন্য হুমকি দিয়ে শিশুটির হাতে ২০ টাকা ধরিয়ে দেয় অভিযুক্ত যুবক।

নির্যাতনের শিকার ওই শিশুটি বাড়ি ফিরে সেই টাকা দিয়ে বিস্কুট কিনে খাচ্ছিল। এ সময় তার মা টাকার উৎস জানতে চাইলে শিশুটি কান্নায় ভেঙে পড়ে এবং পুরো ঘটনাটি খুলে বলে। বিষয়টি এলাকায় জানাজানি হলে স্থানীয় প্রভাবশালী মহল প্রথমে সালিশ-মীমাংসার মাধ্যমে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা চালায়। তবে সেই প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর স্বজনদের পরামর্শে আইনের আশ্রয় নেন শিশুর মা।

গত রবিবার মধ্যরাতে ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে কলাপাড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই অভিযুক্ত সাইদুল খান পলাতক রয়েছে।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মো. ইলিয়াস তালুকদার জানান, অভিযুক্তকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া ভুক্তভোগী শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপরাধীকে দ্রুত আইনের আওতায় আনা হবে বলে আশ্বাস দিয়েছে পুলিশ।

১১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন