সর্বশেষ

সারাদেশ

সলঙ্গায় কুতুবের চর মৎস্য আড়ৎ সরকারি ইজারার দাবিতে মানববন্ধন

স্বপন মির্জা, সিরাজগঞ্জ
স্বপন মির্জা, সিরাজগঞ্জ

সোমবার, ২০ জুলাই, ২০২৬ ১০:২১ অপরাহ্ন

শেয়ার করুন:
সিরাজগঞ্জের সলঙ্গা এলাকায় অবস্থিত কুতুবের চর মৎস্য আড়ৎ সরকারি ব্যবস্থাপনায় ইজারা দেওয়ার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন আড়ৎদার, মৎস্য ব্যবসায়ী, শ্রমিক ও স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, দীর্ঘদিন ধরে সরকারি ইজারার আওতায় না আসায় সরকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে এবং আড়ৎটির কাঙ্ক্ষিত উন্নয়নও ব্যাহত হচ্ছে।
মানববন্ধন

সোমবার দুপুরে সিরাজগঞ্জের সলঙ্গা উপজেলার কুতুবের চর মৎস্য আড়ৎ এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে কুতুবের চর মৎস্য আড়ৎদার, মৎস্য ব্যবসায়ী, শ্রমিক এবং স্থানীয় এলাকাবাসী অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ২০২৩ সালে হাটিকুমরুল–বনপাড়া মহাসড়কের পাশে সলঙ্গার কুতুবের চর এলাকায় কুতুবের চর মৎস্য আড়ৎদার সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে মৎস্য আড়ৎটি প্রতিষ্ঠা করা হয়। উত্তরাঞ্চলের অন্যতম বৃহৎ এই মৎস্য আড়ৎ স্থাপনের জন্য স্থানীয় বাসিন্দারা সরকারকে ৩০ শতক জমি দান করেন।

বক্তাদের অভিযোগ, প্রতিষ্ঠার প্রায় তিন বছর পার হলেও এখনো আড়ৎটি সরকারি ইজারার আওতায় আনা হয়নি। ফলে সরকার সম্ভাব্য রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে। একই সঙ্গে প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়ন ও সরকারি সুযোগ-সুবিধা না পাওয়ায় আড়ৎটির কার্যক্রমও প্রত্যাশিতভাবে এগোচ্ছে না।

স্থানীয়দের দাবি, এ অঞ্চলের মৎস্যচাষি, ব্যবসায়ী ও শ্রমিকদের স্বার্থে দ্রুত কুতুবের চর মৎস্য আড়ৎকে সরকারি ইজারার আওতায় এনে প্রয়োজনীয় উন্নয়ন কার্যক্রম গ্রহণ করা হোক।

মানববন্ধনে বক্তব্য দেন কুতুবের চর মৎস্য আড়ৎ সমবায় সমিতির সভাপতি ফজলার রহমান মোল্লা, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, মৎস্য আড়ৎদার আলামিন হোসেন, বকুল হোসেন, আইয়ুব আলী ও ইউসুফ আলীসহ অন্যরা।

১৩১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন