সর্বশেষ

সারাদেশ

মিঠামইনে বিএনপি নেতা জাহিদুল আলম হত্যা: স্ত্রী বাদী হয়ে মামলা

শাহজাহান সাজু, কিশোরগঞ্জ
শাহজাহান সাজু, কিশোরগঞ্জ

শনিবার, ১৮ জুলাই, ২০২৬ ৮:১২ অপরাহ্ন

শেয়ার করুন:
কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরকে কুপিয়ে ও ছুরিকাঘাতে হত্যার ঘটনায় থানায় হত্যা মামলা হয়েছে। নিহতের স্ত্রী তসলিমা আক্তার চৌধুরী বাদী হয়ে মিঠামইন থানায় মামলাটি করেন। মামলায় তিনজনের নাম উল্লেখ করা হয়েছে, পাশাপাশি অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়েছে।
আসামি ৩ জন

কিশোরগঞ্জের মিঠামইনে বিএনপি নেতা জাহিদুল আলম জাহাঙ্গীর হত্যার ঘটনায় তিনজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। শনিবার (১৯ জুলাই) নিহতের স্ত্রী তসলিমা আক্তার চৌধুরী বাদী হয়ে মিঠামইন থানায় মামলাটি করেন।

মামলায় আসামি করা ব্যক্তিরা হলেন—বরগুনার বামনা উপজেলার চাকাতাসুনিয়া গ্রামের মৃত সুলতান মীরনের ছেলে মো. হেলাল (২৪), লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার সুধামপুর গ্রামের নূর হোসেনের ছেলে মহিন উদ্দিন এবং একই উপজেলার মধ্যপাড়া গ্রামের মো. রহমত উল্লাহ খোকনের ছেলে শাহিন আলম ওরফে শাকিল।

মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত বুধবার (১৫ জুলাই) রাত ১০টার দিকে মিঠামইন উপজেলা সদরের বেড়িবাঁধ এলাকায় নিজ বাড়ির সামনে হামলার শিকার হন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর। দুর্বৃত্তরা তাকে কুপিয়ে ও ছুরিকাঘাত করে গুরুতর আহত করে।

এ সময় তার সঙ্গে থাকা বিএনপি কর্মী হাদিস মিয়াকেও হামলা করে আহত করা হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় দুজনকে কিশোরগঞ্জ জেলা সদরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জাহিদুল আলম জাহাঙ্গীরকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাদের মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে আদালতে পাঠানো হয়েছে।

মিঠামইন থানার ওসি মনোয়ার হোসেন বলেন, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ অনুসন্ধান এবং ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

৬৪৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন