সর্বশেষ

খেলা

বিশ্বকাপ ফাইনালে হাফটাইম হবে ১৭ মিনিট, গুঞ্জনের ইতি

স্পোর্টস রিপোর্টার
স্পোর্টস রিপোর্টার

শনিবার, ১৮ জুলাই, ২০২৬ ১:২৭ অপরাহ্ন

শেয়ার করুন:
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালকে ঘিরে হাফটাইমের দৈর্ঘ্য নিয়ে চলা নানা জল্পনার অবসান ঘটিয়েছে ফিফা। সংস্থাটি জানিয়েছে, নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া ফাইনালে বিরতি হবে সর্বোচ্চ ১৭ মিনিট। এর মধ্যে ১১ মিনিট থাকবে সঙ্গীত পরিবেশনা, আর বাকি সময় ব্যবহার করা হবে মাঠ ও মঞ্চ প্রস্তুতির কাজে।

২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে হাফটাইম বিরতি নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে যে আলোচনা চলছিল, সে বিষয়ে আনুষ্ঠানিক ব্যাখ্যা দিয়েছে ফিফা। সংস্থার সিদ্ধান্ত অনুযায়ী, রোববার (১৯ জুলাই) নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া স্পেন ও আর্জেন্টিনার মধ্যকার ফাইনালে হাফটাইমের মোট সময় হবে ১৭ মিনিট।

ফিফা ইতোমধ্যে স্পেন ও আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে। প্রচলিত ১৫ মিনিটের হাফটাইমের তুলনায় অতিরিক্ত সময় থাকবে মাত্র দুই মিনিট।

ফিফার পরিকল্পনা অনুযায়ী, এই ১৭ মিনিটের মধ্যে ১১ মিনিটজুড়ে থাকবে বিশেষ সঙ্গীত পরিবেশনা। অনুষ্ঠানে অংশ নেবেন আন্তর্জাতিক অঙ্গনের জনপ্রিয় শিল্পী শাকিরা, ম্যাডোনা ও জাস্টিন বিবার।

বাকি প্রায় ৬ মিনিট ব্যবহার করা হবে অস্থায়ী মঞ্চ দ্রুত স্থাপন ও অপসারণের কাজে। একই সময়ে মাঠে পানি ছিটিয়ে ঘাসের মান ঠিক রাখার কাজও সম্পন্ন করা হবে। এর আগে মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত কয়েকটি ম্যাচে মাঠের ঘাস তুলনামূলক শুষ্ক ও ধীরগতির হওয়ার অভিযোগ ওঠে। বিশেষ করে স্পেন শিবির এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছিল।

এর আগে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে দাবি করা হয়েছিল, একাধিক শিল্পীর অংশগ্রহণের কারণে ফাইনালের হাফটাইম ২৫ মিনিট বা তারও বেশি হতে পারে। তবে ফিফা স্পষ্ট জানিয়েছে, এমন কোনো পরিকল্পনা নেই এবং পুরো বিরতি ১৭ মিনিটের মধ্যেই শেষ করা হবে।

অন্যদিকে, ম্যাচের হাইড্রেশন ব্রেক বা পানি পানের বিরতিতে কোনো পরিবর্তন আনা হচ্ছে না। যুক্তরাষ্ট্রের গরম আবহাওয়ার কথা বিবেচনায় রেখে এবারের বিশ্বকাপে প্রতি অর্ধে একটি করে মোট দুটি হাইড্রেশন ব্রেকের যে নিয়ম চালু রয়েছে, ফাইনালেও সেটিই বহাল থাকবে।

১৪৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
খেলা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন