সর্বশেষ

আন্তর্জাতিক

মেক্সিকোতে ৭.৪ মাত্রার ভূমিকম্প, উপকূলে সুনামি সতর্কতা: রয়টার্স

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

শনিবার, ১৮ জুলাই, ২০২৬ ১:১৯ অপরাহ্ন

শেয়ার করুন:
মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় চিয়াপাস অঙ্গরাজ্যের উপকূলে ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের পর প্রশান্ত মহাসাগরীয় উপকূলের কয়েকটি এলাকায় সম্ভাব্য সুনামির আশঙ্কায় সতর্কতা জারি করা হয়েছে। একই সঙ্গে প্রতিবেশী গুয়াতেমালা ও এল সালভাদরেও ভূকম্পন অনুভূত হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) স্থানীয় সময় মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় চিয়াপাস অঙ্গরাজ্যের উপকূলে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ৪ এবং এর উৎপত্তিস্থল ছিল মেক্সিকোর পুয়ের্তো মাদেরো শহরের কাছে।

ইউএসজিএসের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তি হয় ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে। অগভীর গভীরতায় উৎপত্তি হওয়ায় কম্পনটি আশপাশের বিস্তীর্ণ এলাকায় তুলনামূলকভাবে বেশি অনুভূত হয়।

ভূমিকম্পের পর যুক্তরাষ্ট্রের সুনামি সতর্কতা ব্যবস্থা জানায়, উৎপত্তিস্থল থেকে প্রায় ৩০০ কিলোমিটার ব্যাসার্ধের উপকূলীয় এলাকায় বিপজ্জনক সুনামির ঢেউ আঘাত হানার আশঙ্কা রয়েছে। এ কারণে সংশ্লিষ্ট উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানা যায়, গুয়াতেমালার রাজধানীতে ভূমিকম্পে ভবনগুলো কেঁপে ওঠে। আতঙ্কে বহু মানুষ ঘরবাড়ি ছেড়ে খোলা স্থানে আশ্রয় নেন। স্থানীয় সংবাদমাধ্যমে সরকারি একটি ভবন থেকে কর্মকর্তা-কর্মচারীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার দৃশ্যও প্রচার করা হয়েছে।

প্রতিবেশী এল সালভাদরেও ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে বলে জানিয়েছে রয়টার্স।

এদিকে মেক্সিকোর ওহাকা অঙ্গরাজ্যের গভর্নর সালোমন জারা সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, রাজ্যের রাজধানীতে মাঝারি মাত্রার কম্পন অনুভূত হলেও তাৎক্ষণিকভাবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত কোনো হতাহত বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি।

১২৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন