সর্বশেষ

সারাদেশ

‘মাদককে না বলুন’: রাজশাহীর গুড়িপাড়ায় যুবদলের মাদকবিরোধী সচেতনতা সভা

মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী
মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী

শনিবার, ১৮ জুলাই, ২০২৬ ২:১৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজশাহীর গুড়িপাড়ায় মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে এক মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় ১ নম্বর ওয়ার্ডবাসীর উদ্যোগে আয়োজিত এই সভায় মাদক নির্মূল ও সামাজিক সম্প্রীতি রক্ষার ওপর বিশেষ জোর দেওয়া হয়। সভায় বক্তারা যেকোনো মূল্যে এলাকায় মাদকের বিস্তার রোধে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছিল— “মাদককে না বলুন, মাদক থেকে দূরে থাকুন, সুস্থ সমাজ গড়ে তুলুন।” সভায় উপস্থিত বক্তারা যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে মাদকের কুফল সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব মো. রফিকুল ইসলাম রবি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাইনুল ইসলাম রনি, কেশবপুর পুলিশ ফাঁড়ির এসআই মো. আব্দুল লতিফ, এবং কাশিয়াডাঙ্গা থানা শ্রমিক দলের সভাপতি সুমন আলী।

রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মো. মোহন আলীর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অপর সদস্য মো. রবিন হোসেন। সভায় স্থানীয় যুবদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, গত ৫ই আগস্টের পর গুড়িপাড়ায় মাদকবিরোধী আন্দোলন গড়ে তোলা হলে মাদক সিন্ডিকেটগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার শুরু করে। তবে সব বাধা উপেক্ষা করে স্থানীয় যুবদল নেতৃবৃন্দ মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দেন এবং সুস্থ সমাজ গঠনে এই অভিযান অব্যাহত রাখার অঙ্গীকার করেন।

১৯৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন