সর্বশেষ

সারাদেশ

বরগুনার পাথরঘাটার লেমুয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেছে ৩০টি দোকান

জয়দেব রায়, বরগুনা
জয়দেব রায়, বরগুনা

মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬ ৫:১৮ অপরাহ্ন

শেয়ার করুন:
বরগুনার পাথরঘাটা উপজেলার রায়হানপুর ইউনিয়নের লেমুয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৩০টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। এ ছাড়া আরও ১০টি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ব্যবসায়ীদের দাবি, এ ঘটনায় প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

পাথরঘাটায় ভয়াবহ অগ্নিকাণ্ড

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দিবাগত গভীর রাতে লেমুয়া বাজারে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে স্থানীয়রা তা নিয়ন্ত্রণের চেষ্টা করেন এবং সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসে খবর দেন।

খবর পেয়ে পাথরঘাটা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন। পরে বামনা ও মঠবাড়িয়া ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট যোগ দেয়। মোট তিনটি ইউনিটের সমন্বিত প্রচেষ্টায় প্রায় আড়াই ঘণ্টা পর আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।

পাথরঘাটা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের লিডার রফিকুল ইসলাম জানান, রাত প্রায় সোয়া ২টার দিকে তারা অগ্নিকাণ্ডের খবর পান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রবিন স্টোর নামে একটি মুদি দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে তদন্ত শেষে আগুন লাগার প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, অগ্নিকাণ্ডে ৩০টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে এবং আরও ১০টি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানিয়েছেন, দোকানে থাকা মালামাল, আসবাবপত্র ও অন্যান্য সামগ্রী পুড়ে যাওয়ায় তাদের প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্তদের অনেকেই দ্রুত সরকারি সহায়তা ও পুনর্বাসনের দাবি জানিয়েছেন।

২৭৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন