সর্বশেষ

সারাদেশ

সাতক্ষীরায় বৃষ্টিতে বিভিন্ন স্কুলে জলাবদ্ধতা, চরম ভোগান্তিতে কোমলমতি শিক্ষার্থীরা

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা

বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬ ৭:২৭ অপরাহ্ন

শেয়ার করুন:
সাতক্ষীরায় টানা বর্ষণে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। স্কুলমাঠ ও যাতায়াতের পথ পানিতে তলিয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছে কোমলমতি শিক্ষার্থীরা। মাঠের নোংরা পানি পেরিয়ে ক্লাসে যেতে গিয়ে ব্যাহত হচ্ছে পড়াশোনা, সেই সাথে বাড়ছে স্বাস্থ্যঝুঁকিও।
স্কুলে জলাবদ্ধতায় শিশুদের কষ্ট

জেলাজুড়ে গত কয়েকদিনের অবিরাম বৃষ্টিতে সাতক্ষীরার বহু প্রাথমিক বিদ্যালয়ের মাঠ পানিতে নিমজ্জিত হয়েছে। বিশেষ করে গ্রামীণ এলাকার স্কুলগুলোতে হাঁটুসমান পানি জমে থাকায় শিশুদের বিদ্যালয়ে যাতায়াত করা দুরূহ হয়ে পড়েছে। অনেক শিক্ষার্থী বাধ্য হয়ে নোংরা পানি মাড়িয়ে যাতায়াত করছে, যার ফলে নষ্ট হচ্ছে বই-খাতা এবং ব্যাহত হচ্ছে স্বাভাবিক পাঠদান কার্যক্রম।

সাতক্ষীরা সদর উপজেলার দক্ষিণ দেবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, মাঠটি নিকু হওয়ায় সামান্য বৃষ্টিতেই সেখানে কৃত্রিম বন্যার সৃষ্টি হচ্ছে। এমনকি শৌচাগারে যাওয়ার রাস্তাটি পর্যন্ত এখন পানির নিচে। অভিভাবকদের অভিযোগ, যাতায়াতের সুব্যবস্থা না থাকায় শিশুদের বিদ্যালয়ে পাঠাতে তারা একপ্রকার বাধ্য হয়ে কোলে করে বা নোংরা পানি মাড়িয়ে নিয়ে যাচ্ছেন।

দক্ষিণ দেবনগর বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জোছনা আরা জানান, দীর্ঘদিনের এই জলাবদ্ধতা নিরসনে জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে লিখিত আবেদন করা হয়েছে। বিদ্যালয় মাঠ ভরাট এবং স্থায়ী ড্রেনেজ ব্যবস্থার দাবি জানালেও এখন পর্যন্ত কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।

একই ধরনের সংকট দেখা গেছে শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের ১৪৯ নম্বর শ্রীফলকাটি পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। সেখানেও মাঠের জলাবদ্ধতা দূর করতে প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলাম জেলা প্রশাসনের কাছে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার লিখিত আবেদন জানিয়েছেন। স্থানীয় বাসিন্দাদের দাবি, ভবিষ্যৎ প্রজন্মের পড়াশোনার পরিবেশ বজায় রাখতে দ্রুত মাঠ ভরাট ও পানি নিষ্কাশনের ব্যবস্থা করা প্রয়োজন।

১১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন