সর্বশেষ

সারাদেশ

ভারতে যাওয়ার সময় বেনাপোল ইমিগ্রেশনে স্টপলিস্টে থাকা এক ব্যক্তি আটক

স্টাফ রিপোর্টার, বেনাপোল (যশোর)
স্টাফ রিপোর্টার, বেনাপোল (যশোর)

বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬ ৬:২৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ভারতে যাওয়ার উদ্দেশ্যে বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টে আসা স্টপলিস্টভুক্ত এক পাসপোর্টধারীকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। পরে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়। পুলিশ জানিয়েছে, তাঁর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা বিচারাধীন রয়েছে।

ভারতে যাওয়ার সময় বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট থেকে শাহরিয়ার করিম নামের এক ব্যক্তিকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। বুধবার (৮ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে ইমিগ্রেশনের নিয়মিত কার্যক্রম চলাকালে তাঁকে আটক করা হয়।

আটক শাহরিয়ার করিম ঝিনাইদহ জেলা সদরের উকিলপাড়া এলাকার বাসিন্দা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্য অনুযায়ী, তিনি ঝিনাইদহ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ছিলেন।

ইমিগ্রেশন পুলিশ সূত্র জানায়, ভারতগামী যাত্রী হিসেবে ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করার সময় নিয়মিত যাচাই-বাছাইয়ে তাঁর নাম ইমিগ্রেশন স্টপলিস্টে পাওয়া যায়। এরপর তাঁকে তাৎক্ষণিকভাবে হেফাজতে নেওয়া হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও সংশ্লিষ্ট নথি পর্যালোচনায় জানা যায়, তাঁর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী-২০২৬) অনুযায়ী ঝিনাইদহ থানায় দায়ের করা একটি মামলা বিচারাধীন রয়েছে। এ কারণে তাঁর নাম আগে থেকেই ইমিগ্রেশন স্টপলিস্টে অন্তর্ভুক্ত ছিল বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান বলেন, আটক ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন জানান, আটক ব্যক্তির বিষয়ে ঝিনাইদহ থানাকে অবহিত করা হয়েছে। সেখান থেকে পুলিশ এলে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাঁকে তাদের কাছে হস্তান্তর করা হবে।

১১৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন