সর্বশেষ

সারাদেশ

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৫ জেলে উদ্ধার হলেও এখনও নিখোঁজ ৬

এ এম মিজানুর রহমান বুলেট, কুয়াকাটা
এ এম মিজানুর রহমান বুলেট, কুয়াকাটা

মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬ ১১:০১ অপরাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলের অদূরে গভীর বঙ্গোপসাগরে তীব্র ঢেউয়ের কবলে পড়ে ১১ জন জেলেসহ একটি মাছ ধরার ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় ৫ জন জেলেকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও দুদিন ধরে নিখোঁজ রয়েছেন আরও ৬ জন। নিখোঁজ জেলেদের উদ্ধারে স্বজনদের মাঝে চরম উৎকণ্ঠা বিরাজ করছে।
ট্রলার ডুবি (প্রতীকী ছবি)

স্থানীয় ও উদ্ধার হওয়া জেলেদের সূত্রে জানা গেছে, গলাচিপা উপজেলার পানপট্টি ইউনিয়নের খরিদা গ্রামের বাসিন্দা ইমাদুল সিকদারের মালিকানাধীন একটি ট্রলার গত শনিবার রাতে ১১ জন জেলে নিয়ে বঙ্গোপসাগরে মাছ ধরার উদ্দেশ্যে রওনা দেয়। পরদিন রবিবার রাত ১০টার দিকে রাঙ্গাবালী উপজেলার মৌডুবী এলাকা থেকে প্রায় ৬০ কিলোমিটার দক্ষিণে সাগরের উত্তাল ঢেউ ও প্রবল স্রোতের আঘাতে ট্রলারটি উল্টে যায়।

দুর্ঘটনার পর জেলেরা ট্রলারের বয়া ও বিভিন্ন অংশ ধরে প্রায় ছয় ঘণ্টা সাগরে ভেসে থাকেন। পরবর্তীতে রাত ৩টার দিকে একই এলাকার ইমাম সিকদারের মালিকানাধীন অপর একটি মাছ ধরার ট্রলার ভাসমান অবস্থায় ৫ জেলেকে জীবিত উদ্ধার করে। উদ্ধার হওয়া জেলেরা হলেন— বায়েজিদ (৩০), ইমাদুল সিকদার (৪০), নাজমুল (৩০), রাকিব (২২) ও সজিব (২৫)।

এদিকে দুর্ঘটনার দুই দিন পার হয়ে গেলেও এখনও নিখোঁজ রয়েছেন ৬ জন জেলে। নিখোঁজ জেলেরা হলেন— পানপট্টি ইউনিয়নের তুলারাম গ্রামের ইমাদুল খা (৪৫), খরিদা গ্রামের হারুন (৬০), গজালিয়া ইউনিয়নের আদানী গ্রামের ফরকান (৪৫), সায়েদ (২০), আল-আমিন (৪০) এবং গলাচিপা সদর ইউনিয়নের পক্ষিয়া গ্রামের আক্কাস (২৫)। নিখোঁজদের উদ্ধারে স্থানীয় প্রশাসন ও কোস্ট গার্ডের সহযোগিতা কামনা করেছেন স্বজনরা।

১২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন