সারাদেশ
ফরিদপুরের ভাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে জেলা স্বেচ্ছাসেবক দল। শুক্রবার (৩ জুলাই) জেলা শাখার দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ফরিদপুরের ভাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি বিলুপ্ত
আবিদ জামান, ফরিদপুর
রবিবার, ৫ জুলাই, ২০২৬ ৫:১৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ফরিদপুরের ভাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে জেলা স্বেচ্ছাসেবক দল। শুক্রবার (৩ জুলাই) জেলা শাখার দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণবশত বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ফরিদপুরের ভাঙ্গা উপজেলা শাখার আহ্বায়ক কমিটি ২০২৬ সালের ৩ জুলাই থেকে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোজাম্মেল হোসেন (মিঠু) এবং সদস্যসচিব শাহরিয়ার শিথিল এ সিদ্ধান্তসংবলিত বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন।
তবে কমিটি বিলুপ্তির পেছনে নির্দিষ্ট কোনো কারণ সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি। একই সঙ্গে নতুন আহ্বায়ক কমিটি গঠন বা পরবর্তী সাংগঠনিক কার্যক্রম সম্পর্কেও কোনো তথ্য জানানো হয়নি।
১১৭ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর