সর্বশেষ

সারাদেশ

পাবনায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের ২১ পরিবারকে ৯৫ লাখ টাকার অনুদান

কলিট তালুকদার, পাবনা
কলিট তালুকদার, পাবনা

বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬ ১০:৫২ অপরাহ্ন

শেয়ার করুন:
পাবনায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৮ জনের পরিবার এবং আহত তিনজনসহ মোট ২১টি ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ট্রাস্টি বোর্ডের মঞ্জুরিকৃত ৯৫ লাখ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব অনুদান দেওয়া হয়।

আহত-নিহতের পরিবারকে অনুদান দিচ্ছেন সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস

পাবনা জেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে অনুদানের চেক তুলে দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাবনা জেলা প্রশাসক আমিনুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিটন ঢালী।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরুজ্জামান, বিআরটিএর সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ার) আলতাফ হোসেন, মোটরযান পরিদর্শক এস. এম. ফরিদুর রহিম এবং মোটর মালিক ও শ্রমিক সংগঠনের নেতারা।

অনুষ্ঠানে সড়ক দুর্ঘটনায় নিহত ১৮ জনের পরিবার এবং আহত তিনজনসহ মোট ২১টি ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ৯৫ লাখ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়।

বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারী—সবার সচেতনতা জরুরি। একই সঙ্গে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে সরকারের সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।

১২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন