সর্বশেষ

আন্তর্জাতিক

আইভরি কোস্টে চলতি বছরে বন্যায় প্রাণহানি ৫৯, আরও ক্ষয়ক্ষতির আশঙ্কা

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬ ৫:৪৩ অপরাহ্ন

শেয়ার করুন:
পশ্চিম আফ্রিকার দেশ আইভরি কোস্টে চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত বন্যায় অন্তত ৫৯ জনের মৃত্যু হয়েছে। সাম্প্রতিক টানা ভারি বৃষ্টি, বন্যা ও ভূমিধসের কারণে প্রাণহানি আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে দেশটির সরকার। একই সময়ে প্রতিবেশী ঘানাতেও বন্যায় উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।
আইভরিকোস্টে বন্যা পরবর্তী অবস্থা

আইভরি কোস্ট সরকারের মুখপাত্র আমাদু কুলিবালি বুধবার (১ জুলাই) রাজধানী আবিদজানে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের জানান, চলতি বছরে বন্যায় অন্তত ৫৯ জনের মৃত্যু হয়েছে। তিনি এ পরিস্থিতিকে অত্যন্ত উদ্বেগজনক উল্লেখ করে নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানান।

তবে সাম্প্রতিক বন্যা ও ভূমিধসে সর্বশেষ কতজনের মৃত্যু হয়েছে, সে বিষয়ে তিনি নির্দিষ্ট কোনো সংখ্যা জানাননি। সরকারের আশঙ্কা, ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকার তথ্য সংগ্রহ শেষ হলে প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে।

সোমবার ঘানা ও আইভরি কোস্টের রাজধানী এলাকায় কয়েক দিনের টানা ভারি বৃষ্টির পর বন্যা ও ভূমিধস দেখা দেয়। এতে দুই দেশ মিলিয়ে অন্তত ২৪ জন নিহত হন। এছাড়া কয়েকজন এখনো নিখোঁজ রয়েছেন বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।

ঘানার রাজধানী আক্রায় বন্যার পানিতে বহু সড়ক ও ভবন তলিয়ে যায়। এতে শহরের বিভিন্ন এলাকায় যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়। পার্শ্ববর্তী তেমা শহরেও একই ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

অন্যদিকে, আইভরি কোস্টের রাজধানী আবিদজানের বিভিন্ন এলাকায় ব্যাপক জলাবদ্ধতা দেখা দিয়েছে। দেশটির জাতীয় সংহতি বিষয়ক মন্ত্রী মাইস বেলমন্দে দোগোর তথ্য অনুযায়ী, সাম্প্রতিক বন্যায় ১২ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। নিহতদের বেশির ভাগই আবিদজানের আতেকুবে ও ইয়োপুগন পৌর এলাকার বাসিন্দা।

সরকারের মুখপাত্র আমাদু কুলিবালি জনগণকে সরকারি নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি যেসব এলাকাকে সরকার উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে, সেসব স্থান দ্রুত ত্যাগ করারও অনুরোধ জানান তিনি।

বিশ্ব আবহাওয়া সংস্থার (ডব্লিউএমও) তথ্য অনুযায়ী, আফ্রিকা জলবায়ু পরিবর্তনের প্রভাবের কারণে সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চলগুলোর একটি। চরম আবহাওয়ার ঘটনা, আকস্মিক বন্যা এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের হার সাম্প্রতিক বছরগুলোতে বেড়েছে। অথচ বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নিঃসরণে আফ্রিকা মহাদেশের অবদান তুলনামূলকভাবে কম। বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তনের প্রভাবে আফ্রিকার বিভিন্ন দেশে প্রতিবছরই প্রাণঘাতী বন্যা ও প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি বাড়ছে।

১১৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন