সর্বশেষ

সারাদেশ

কুষ্টিয়ায় দেশীয় ফল উৎসব ও বৃক্ষ মেলার উদ্বোধন: সবুজ পরিবেশ গড়ার আহ্বান

নুর আলম দুলাল, কুষ্টিয়া
নুর আলম দুলাল, কুষ্টিয়া

বুধবার, ১ জুলাই, ২০২৬ ৮:৩৬ অপরাহ্ন

শেয়ার করুন:
“সবুজ পরিবেশ আগামীর নিশ্চয়তা” এই শ্লোগানকে সামনে রেখে কুষ্টিয়ায় তিনদিনব্যাপী দেশীয় ফল উৎসব ও ফুল-ফল ও বনজ বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে। রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয় চত্বরে আয়োজিত এ মেলার মাধ্যমে শিক্ষার্থীদের দেশীয় ফল ও পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
দেশীয় ফল উৎসব ও বনজ বৃক্ষ মেলার উদ্বোধন

বুধবার সকালে কুষ্টিয়া রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয় চত্বরে এ মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ডিন ও বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. আতাউর রহমান। তিনি ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে তিনদিনব্যাপী এ উৎসবের উদ্বোধন ঘোষণা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. আখতার হোসেন, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন ও বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. আবুল হোসেন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. নওয়াব আলী এবং ইংরেজি বিভাগের প্রফেসর সুভাষ চন্দ্র ভৌমিক।

উদ্বোধনের পর অতিথিরা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এ মেলায় দেশীয় ফল যেমন কাঁঠাল, আম, লিচু, করমচা, পেয়ারা প্রদর্শিত হয়। পাশাপাশি জবা, গাঁদা, গোলাপসহ নানা ধরনের ফুল ও বনজ বৃক্ষের সমাহার দর্শনার্থীদের নজর কাড়ে।

মেলায় দর্শনার্থীদের ছিল উপচে পড়া ভিড়। পরিবেশ রক্ষায় গাছ লাগানোর গুরুত্ব তুলে ধরে আয়োজকরা বলেন, মানবদেহে অক্সিজেনের ভারসাম্য রক্ষায় বেশি বেশি গাছ লাগানো জরুরি। শিক্ষার্থীদের মধ্যে দেশীয় ফলের পরিচিতি বাড়াতেই এ আয়োজন করা হয়েছে।

মেলায় অংশ নেওয়া শিক্ষার্থী তনুশ্রী জানান, শিক্ষাঙ্গনে এমন আয়োজন তার কাছে অত্যন্ত ভালো লেগেছে। তিনি মেলা থেকে জবা ফুলের একটি চারা সংগ্রহ করেন। তার মতো অনেক শিক্ষার্থী বিভিন্ন গাছের চারা ক্রয় ও সংগ্রহে অংশ নেন।

বিশেষজ্ঞরা মনে করেন, বায়ুদূষণ বৃদ্ধির পাশাপাশি অক্সিজেনের পরিমাণ কমে যাওয়ার প্রেক্ষাপটে পরিবেশ রক্ষায় গাছ লাগানোর বিকল্প নেই। একই সঙ্গে নতুন প্রজন্মকে দেশীয় ফল ও বনজ সম্পদের সঙ্গে পরিচিত করতে এ ধরনের আয়োজন নিয়মিত হওয়া উচিত।

১১৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন