যাত্রাবাড়ীতে বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ২৩ আসামি গ্রেফতার
সোমবার, ২৯ জুন, ২০২৬ ১১:৪৭ অপরাহ্ন
শেয়ার করুন:
ঢাকার যাত্রাবাড়ী থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ২৩ জনকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ। গত ২৪ ঘণ্টায় পৃথক অভিযান চালিয়ে নিয়মিত ও পরোয়ানাভুক্ত আসামিদের আটক করা হয়।
যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় থানা পুলিশের একটি বিশেষ দল অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত এবং নিয়মিত মামলার আসামিসহ মোট ২৩ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন দেলোয়ার হোসেন প্রকাশ দেলু (৩৪), মোঃ রাসেল (১৯), মোঃ রমজান আলী (২০), মোঃ বাবুল শেখ (৪৭), মোসাঃ আজিফা বেগম (২৫), মোঃ সাইদুর রহমান (৪৬), আলামীন (২২), মোঃ রুবেল হোসেন (৩২), মুক্তা বেগম (৩০), হৃদয় হোসেন (২৪), মেহেদী (২২), বিউটি আক্তার (২৮), আবু তাহের খান (৫৫), মোঃ মোস্তফা (৪২), মোঃ কাউছার (২২), মোঃ জাহিদ হোসেন (২০), মোঃ জহির (২০), মোঃ ইমাম হোসেন (৫৫), মোঃ আল আমিন (২৩), আল আমিন হোসেন (২২), আলমাছ (৪৫), মোঃ শামীম হোসেন (২৬) ও মোঃ ফারুক (৩৫)।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন এবং তাদের বিরুদ্ধে একাধিক মামলা ও ওয়ারেন্ট রয়েছে। পরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানানো হয়।
১১৪ বার পড়া হয়েছে