সর্বশেষ

সারাদেশ

রাজশাহীতে লোডশেডিংয়ে ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী
মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী

সোমবার, ২৯ জুন, ২০২৬ ৯:৩৯ অপরাহ্ন

শেয়ার করুন:
রাজশাহী মহানগরীতে লোডশেডিংয়ের সময় ভবনের ছাদে ওঠার পর অসাবধানতাবশত নিচে পড়ে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। রোববার দিবাগত রাতে নগরীর রাজপাড়া থানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আখতারুজ্জামান (১৮) চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।
ছাদের কিনারা

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত আখতারুজ্জামান রাজশাহী মহানগরীর মসজিদ মিশন স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। তাঁর বাবার নাম আসাদুজ্জামান। তাঁদের স্থায়ী বাড়ি রাজশাহীর পবা থানায় হলেও বর্তমানে পরিবারটি নগরীর রাজপাড়া থানা এলাকার মো. আমিনুল ইসলামের তিনতলা ভবনের নিচতলায় ভাড়া থাকত।

জানা যায়, গত দুই-তিন দিন ধরে আখতারুজ্জামানের মা বাসার বাইরে ছিলেন। রোববার রাতে এলাকায় বিদ্যুৎ না থাকায় তিনি ভবনের ছাদে ওঠেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছাদের এক পাশে বসে মোবাইল ফোনে কথা বলার সময় অসাবধানতাবশত তিনি দুই ভবনের মাঝখানের ফাঁকা স্থানে পড়ে যান।

গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাঁকে দ্রুত উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানিয়েছে, নিহতের মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

১১৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন