স্কুলশিক্ষক
মুগুরের আঘাতে বাবার মৃত্যু: পলাতক ছেলে রাকিব গ্রেপ্তার
রাজশাহীতে অবসরপ্রাপ্ত এক স্কুলশিক্ষককে হত্যার অভিযোগে তাঁর ছেলে রাকিব উর রহমানকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রাজধানীর মধ্য পাইকপাড়া এলাকার একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে র্যাব।