সর্বশেষ

জাতীয়

উত্তরা পশ্চিম থানার বিশেষ অভিযানে ১৬ জন গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ২৮ জুন, ২০২৬ ১:০৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত ও পরোয়ানাভুক্ত মামলার আসামিসহ বিভিন্ন অপরাধে অভিযুক্ত ব্যক্তিরা রয়েছেন বলে জানিয়েছে থানা পুলিশ।

উত্তরা পশ্চিম থানা

রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় গত ২৪ ঘণ্টায় পরিচালিত বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ১৬ জনকে গ্রেপ্তার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।

থানা সূত্রে জানা গেছে, অপরাধপ্রবণ বিভিন্ন এলাকায় পরিচালিত এ অভিযানে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি এবং বিভিন্ন অপরাধে জড়িত সন্দেহভাজন ব্যক্তিদের আটক করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— মো. লিটন সিকদার (৩২), লোকমান হোসেন (৩০), রাকিব হোসেন (১৯), ফরহাদ শেখ (৩০), মো. জুয়েল রানা (১৯), মো. ইব্রাহিম (২৫), মো. আলামিন সরদার (২২), মো. হেলাল (২৩), মো. শরীফুল শেখ (২৫), শাহ-পরান (২০), মো. আল আমিন (২৮), রাফিজুল ইসলাম (২২), মো. সামিদুল (২৯), মো. শফিকুল ইসলাম (৩৫), মো. মেহেদী (২৮) এবং মো. হাসেম (৪৫)।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।

১১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন