জামালপুরে আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস পালিত
শুক্রবার, ২৬ জুন, ২০২৬ ১০:০৬ অপরাহ্ন
শেয়ার করুন:
‘মাদকমুক্ত সমাজ গড়ি, সুস্থ ভবিষ্যৎ গড়ি’ প্রতিপাদ্যে আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস-২০২৬ উপলক্ষে জামালপুরে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ আয়োজনে অনুষ্ঠিত কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ ছিল।
আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস-২০২৬ উপলক্ষে শুক্রবার (২৬ জুন) সকালে জামালপুরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জামালপুরের যৌথ উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।
সকালে শহরের ফৌজদারি মোড় থেকে র্যালিটি শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। র্যালিতে জেলা প্রশাসনের কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, পুলিশ প্রশাসনের সদস্য, বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, শিক্ষার্থী এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা অংশ নেন।
কর্মসূচির উদ্বোধন উপলক্ষে শান্তি ও মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যাশায় রঙিন বেলুন উড়িয়ে আনুষ্ঠানিক সূচনা করা হয়।
আয়োজকদের মতে, মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়।
দিবসটি উপলক্ষে আলোচনা সভা, সচেতনতামূলক প্রচারণাসহ বিভিন্ন জনসচেতনতামূলক কর্মসূচিও আয়োজন করা হয়।
১৮৩ বার পড়া হয়েছে